ICC T20 World Cup 2026

টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের, একপেশে ফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারালেন সূর্যকুমারেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-নিউ জ়িল্যান্ড। প্রথম দল হিসাবে টানা দু’বার বিশ্বজয়ের সুযোগ সূর্যকুমার যাদবদের সামনে। দ্বিতীয় বার ফাইনালে উঠেছে কিউয়িরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৪৭
picture of cricket

(বাঁ দিকে) সূর্যকুমার যাদব এবং মিচেল স্যান্টনার (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৪৬ key status

বিশ্বজয় ভারতের

১৫৯ রানে শেষ নিউ জ়িল্যান্ডের ইনিংস। ৯৬ রানে জিতল ভারত। প্রথম দেশ হিসাবে পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। প্রথম দেশ হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপও জিতল ভারত। অভিষেকের বলে ডাফি (৩) আউট হতেই শেষ খেলা। 

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৪২ key status

১৮ ওভারে নিউ জ়িল্যান্ড ১৫৪/৯

ব্যাট করছেন ফার্গুসন (৩) এবং ডাফি (১)।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৪০ key status

আউট স্যান্টনার

বুমরাহের ইয়র্কারে বোল্ড স্যান্টনার (৪৩)। নিউ জ়িল্যান্ড ১৫২/৯। ১৩ রানে ৪ উইকেট বুমরাহের।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৩৭ key status

১৭ ওভারে নিউ জ়িল্যান্ড ১৫২/৮

ব্যাট করছেন স্যান্টনার (৪৩) এবং ফার্গুসন (২)।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৩২ key status

১৬ ওভারে নিউ জ়িল্যান্ড ১৪৩/৮

ব্যাট করছেন স্যান্টনার (৩৭) এবং ফার্গুসন (১)।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:২৩ key status

উত্তেজনার সেই মুহূর্ত

অর্শদীপ সিংহ বল ছুড়ে মারার পর ক্ষুব্ধ ড্যারেল মিচেল।

অর্শদীপ সিংহ বল ছুড়ে মারার পর ক্ষুব্ধ ড্যারেল মিচেল। ছবি: এক্স।

Advertisement
timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:১৮ key status

১৪ ওভারে নিউ জ়িল্যান্ড ১৩৪/৬

ব্যাট করছেন স্যান্টনার (৩৪) এবং নাশিম (৬)। ৩৬ বলে ১২২ রান দরকার কিউয়িদের। ভারতের চাই ৪ উইকেট।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:১০ key status

আউট মিচেল

অক্ষরের ফুলটস বলে ছয় মারতে গিয়ে লং অনে ঈশানের হাতে ধরা পড়লেন মিচেল (১৭)। নিউ জ়িল্যান্ড ১২৪/৬।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:০৬ key status

১২ ওভারে নিউ জ়িল্যান্ড ১১৯/৫

ব্যাট করছেন মিচেল (১৭) এবং স্যান্টনার (২৬)।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৫৫ key status

১০ ওভারে নিউ জ়িল্যান্ড ৮৮/৫

ব্যাট করেছেন মিচেল (২) এবং স্যান্টনার (১১)। ১০ ওভারে ১৬৮ রান চাই কিউয়িদের।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৪৮ key status

আউট সেইফার্ট

বরুণের বলে ঈশানের হাতে ক্যাচ দিলেন সেইফার্ট (৫২)। নিউ জ়িল্যান্ড ৭২/৫।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৪৬ key status

৮ ওভারে নিউ জ়িল্যান্ড ৭২/৪

ব্যাট করছেন সেইফার্ট (৫২) এবং মিচেল (১)। ১২ ওভারে ১৮২ রান চাই কিউয়িদের।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৪৩ key status

আউট চ্যাপম্যান

হার্দিকের বলে বোল্ড চ্যাপম্যান (৩)। নিউ জ়িল্যান্ড ৭০/৪।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৪০ key status

সেইফার্টের ৫০

চাপের মুখে লড়ছেন কেকেআরের কিউয়ি ব্যাটার সেইফার্ট। ২৩ বলে অর্ধশতরান করলেন। নিউ জ়িল্যান্ড ৭ ওভারে ৬৮/৩।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৩৫ key status

৬ ওভারে নিউ জ়িল্যান্ড ৫২/৩

পাওয়ার প্লে শেষ। ব্যাট করছেন সেইফার্ট (৩৫) এবং চ্যাপম্য়ান (১)। ১৪ ওভারে ২০৪ রান দরকার নিউ জ়িল্য়ান্ডের। ওভার প্রতি ১৪.৫৭ রান করতে হবে।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:৩২ key status

৫ ওভারে নিউ জ়িল্যান্ড ৪৭/৩

ব্যাট করছেন সেইফার্ট (৩১) এবং চ্যাপম্যান (০)।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:২৫ key status

স্টেডিয়ামে উৎসবের পরিবেশ

দু’ইনিংসের মাঝে স্টেডিয়ামে আতসবাজির খেলা।

দু’ইনিংসের মাঝে স্টেডিয়ামে আতসবাজির খেলা। ছবি: রয়টার্স।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:২৩ key status

আউট রাচিন

বুমরাহকে মারতে গিয়ে আউট রাচিন (১)। দুরন্ত ক্যাচ নিলেন ঈশান। নিউ জ়িল্যান্ড ৩২/১।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:১৯ key status

আউট অ্যালেন

অক্ষরকে ছয় মারতে গিয়ে তিলকের হাতে ধরা পড়লেন অ্যালেন (৯)। নিউ জ়িল্যান্ড ৩১/১।

timer শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২১:১৫ key status

২ ওভারে নিউ জ়িল্যান্ড ২৫/০

ব্যাট করেছেন সেইফার্ট (২০) এবং অ্যালেন (৪)। হার্দিকের প্রথম ওভারে ২১ রান তুলল নিউ জ়িল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন