সরাসরি
IPL 2026

গ্রিনের বলে আউট পন্থ, ফিরলেন পুরানও, কেকেআরের বিরুদ্ধে ১৮২ রান তাড়া করতে নেমে লখনউ ১০৪/৫

ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ভাল নয়। তিন বারের সাক্ষাতে এক বার জিতেছে কেকেআর। হেরেছে দু’বার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৯
cricket

অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) ও ঋষভ পন্থ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৩ key status

আউট পুরান

আরও একটি ম্যাচে রান পেলেন না নিকোলাস পুরান। ১৫ বলে ১৩ রান করে কার্তিক ত্যাগীর বলে আউট তিনি। ৯৫ রানে চতুর্থ উইকেট পড়ল লখনউয়ের। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২২:২৩ key status

চাপ বাড়াচ্ছেন সুনীল নারাইন

নারাইনের বলে রান নেওয়া কঠিন হচ্ছে। দশম ওভারে মাত্র ১ রান দেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২২:১৪ key status

উইকেট গ্রিনের

চলতি আইপিএলে প্রথম বার বল করতে এলেন গ্রিন। দ্বিতীয় বলেই পন্থকে (১০) আউট করলেন তিনি। তৃতীয় উইকেট হারাল লখনউ। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২১:৫৪ key status

জোড়া উইকেট বৈভবের

তিন বলের মধ্যে দুই উইকেট নিলেন বৈভব। মার্করামের পর মিচেল মার্শকেও আউট করলেন তিনি। ১৫ রান করে আউট মার্শ। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারাল লখনউ। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২১:৪৯ key status

আউট মার্করাম

বৈভব অরোরার বলে ২২ রান করে আউট এডেন মার্করাম। ৪১ রানে প্রথম উইকেট হারাল লখনউ। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২১:৪৪ key status

নবদীপের এক ওভারে ১৮ রান

প্রথম দু’ওভারে মাত্র ১৩ রান দিয়েছিল কেকেআর। কিন্তু তৃতীয় ওভারে নবদীপ সাইনিকে নিশানা করল লখনউ। তাঁর এক ওভারে এল ১৮ রান। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২১:১৫ key status

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান কেকেআরের

গ্রিন ২৪ বলে ৩২ ও পাওয়েল ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকলেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২১:০৭ key status

হাঁপ ছেড়ে বাঁচলেন গ্রিন

হাত খুলতে পারছিলেন না। অবশেষে ১৯তম ওভারে মহম্মদ শামির বলে ছক্কা মারেন গ্রিন। তার পর তাঁর মুখ দেখে বোঝা যায়, হাঁপ ছেড়ে বেঁচেছেন তিনি। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:৫৬ key status

রান তোলার গতি বাড়াচ্ছেন পাওয়েল

গ্রিন হাত খুলতে না পারলেও পাওয়েল চেষ্টা করছেন। কয়েকটি বড় শট মেরে রান তোলার গতি কিছুটা বাড়িয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:৪৭ key status

দর্শকদের বিদ্রুপের মুখে গ্রিন-পাওয়েল

শেষ পাঁচ ওভারে মাত্র ১৫ রান হয়েছে। গ্রিন ও পাওয়েলকে দেখে মনে হচ্ছে, টেস্ট খেলতে নেমেছেন। তাঁদের একটার পর একটা ডট বল দেখে বিদ্রুপ করছেন ইডেনের দর্শকেরা। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:৩৭ key status

পর পর উইকেট হারাচ্ছে কেকেআর, আউট রিঙ্কুও

পর পর উইকেট হারাচ্ছে কেকেআর। এ বার আবেশ খানের বলে ৪ রান করে বোল্ড রিঙ্কু। ১১১ রানে চতুর্থ উইকেট পড়ল কেকেআরের। রান তোলার গতি থমকে গিয়েছে। সুযোগ কাজে লাগাচ্ছে লখনউ। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:২৯ key status

কমছে রান তোলার গতি

পর পর উইকেট পড়ায় কেকেআরের রান তোলার গতি কমছে। স্পিনারদের বিরুদ্ধে হাত খুলতে সমস্যা হচ্ছে। শেষ দু’ওভারে মাত্র ৮ রান হয়েছে। একটিও বাউন্ডারি মারতে পারেনি কেকেআর। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:২৮ key status

আউট রঘুবংশী

রান তোলার গতি কমে যাওয়ার খেসারত দিতে হল রঘুবংশীকে। সিদ্ধার্থের বলে ছক্কা মারতে গিয়ে ৪৫ রান করে ফিরলেন তিনি। ১০৫ রানে তৃতীয় উইকেট হারাল কেকেআর। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:২২ key status

আউট রাহানে

৪১ রান করে আউট রাহানে। দিগ্বেশ রাঠীর বলে জোরাল শট মেরেছিলেন তিনি। কিন্তু বল সরাসরি মহম্মদ শামির কাছে যায়। সামনের দিকে ঝুঁকে ভাল ক্যাচ ধরেন শামি। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:১৯ key status

১০ ওভারে কেকেআর ৯৮/১

রাহানে ২৩ বলে ৪১ ও রঘুবংশী ২৯ বলে ৪২ রানে খেলছেন। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:১২ key status

ব্যাট ছিটকে গেলেও ছক্কা মারলেন রাহানে

আবেশ খানের বল কভারের উপর দিয়ে খেলার চেষ্টা করেন রাহানে। বল মারার পর তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। তবু বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। এই শট দেখে অবাক হয়ে যান ধারাভাষ্যকারেরাও। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:০৪ key status

রাহানে-রঘুবংশীর ৫০ রানের জুটি

৩২ বলে অর্ধশতরানের জুটি গড়লেন কেকেআরের দুই ব্যাটার। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৬ key status

পর পর দু’বলে চার

রান তোলার গতি বাড়াচ্ছেন রাহানে। রাঠির প্রথম তিনটি বলে রান করতে পারেননি। পরের তিন বলে ১০ রান। পর পর দু’বলে চার। এর মধ্যে রয়েছে ইনসাইড আউটে বাউন্ডারি।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৩ key status

আউট অ্যালেন

ম্যাচের দ্বিতীয় ওভারে আউট অ্যালেন। অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে। অ্যালেন মারতে যান। ব্যাটের উপরের  দিকে লাগে। বাউন্ডারির ধারে ক্যাচ নেন রাঠি। শামির প্রথম ওভারে অন্তত তিন বার আউট হতে পারতেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:০৩ key status

টস হারলেন রাহানে

আগের দিন জিতলেও লখনউয়ের বিরুদ্ধে টস হারলেন অজিঙ্ক রাহানে। আগের দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে। কিন্তু এই ম্যাচে ঋষভ পন্থ চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, আরও এক বার প্রথমে ব্যাট করতে হবে কেকেআরকে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন