কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। —ফাইল চিত্র।
চলতি মরসুমে প্রথম বার দেখা গেল রিঙ্কুকে। অর্ধশতরান করলেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন অনুকূল রায়। দুই ব্যাটারের দাপটে ৪ উইকেটে জিতল কেকেআর। চলতি মরসুমে প্রথম জয় পেল তারা।
উইকেট হারালেও লড়াই ছাড়েন কেকেআর। লড়ছেন দলের দুই বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিংহ ও অনুকূল রায়।
অভিষেকে অনামী স্পিনার যশ রাজের বলে বোল্ড হলেন রমনদীপ সিংহ। ষষ্ঠ উইকেট হারাল কেকেআর।
৮ রানের মাথায় জাডেজার বলে ক্যাচ তুলেছিলেন রিঙ্কু। সহজ ক্যাচ ফস্কালেন নান্দ্রে বার্গার। জীবন পেলেন রিঙ্কু।
জাডেজার বলে ২৩ রান করে আউট হয়ে গেলেন পাওয়েল। ধীরে ধীরে আরও এক হারের দিকে এগোচ্ছে কেকেআর।
শুরু থেকেই রান করতে পারছিলেন না। স্পিনারদের বলই বুঝতে পারছিলেন না রঘুবংশী। রবীন্দ্র জাডেজার চারটি বল নষ্ট করে পঞ্চম বলে আউট হলেন তিনি। ১৯ বল খেলে ১০ রান করলেন রঘুবংশী। ৫২ রানে চতুর্থ উইকেট হারাল কেকেআর।
অঙ্গকৃশ রঘুবংশী ১৫ বলে ১০ ও রভম্যান পাওয়েল ৫ বলে ১২ রান করে খেলছেন। জুটি গড়ার চেষ্টায় কেকেআরের দুই ব্যাটার।
ধোনির কথা মনে করালেন জুরেল। রবি বিশ্নোই বল করার আগেই ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসেছিলেন গ্রিন। তা দেখে লেগ সাইডে বল করেন বিশ্নোই। বল ধরে স্টাম্পের দিকে না তাকিয়েই থ্রো করেন জুরেল। গ্রিন ঢোকার আগেই বল স্টাম্পে লাগে। ১৩ বলে ২৭ রান করে আউট গ্রিন। ৩৭ রানে কেকেআরের তৃতীয় উইকেট পড়ল।
গত ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হয়েছিলেন। এই ম্য়াচে দ্বিতীয় বলে শূন্য রানে ফিরলেন কেকেআর অধিনায়ক। শুরুতেই জোড়া উইকেট হারাল কেকেআর।
শুরুতেই ধাক্কা কেকেআরের। জোফ্রা আর্চারের প্রথম বলেই বোল্ড হলেন সেইফার্ট। শূন্য রানে প্রথম উইকেট হারাল কেকেআর।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করল রাজস্থান রয়্যালস।
শূন্য রানে ফিরলেন রবি বিশ্নোই। এক ওভারে তৃতীয় উইকেট নিলেন কার্তিক।
১৫ রানের মাথায় কার্তিকের বলে আউট শিমরন হেটমায়ার। ১৪৬ রানে রাজস্থানের সপ্তম উইকেট পড়ল।
আগের ওভারে বৈভব ক্যাচ ফস্কেছিলেন। তার খেসারত বেশি দিতে হল না। পরের ওভারে কার্তিক ত্যাগীর বলে ৯ রান করে ফিরলেন জাডেজা। ভাল ক্যাচ ধরলেন গ্রিন। ১৪৪ রানে রাজস্থানের ষষ্ঠ উইকেট পড়ল।
রমনদীপের বলে রবীন্দ্র জাডেজার সহজ ক্যাচ ফস্কালেন বৈভব অরোরা। বল হাতে রান দেওয়ার পাশাপাশি ফিল্ডিংটাও জঘন্য করেন তিনি।
নিজের স্পেলের শেষ বলে ডোনোভাল পেরেরাকে (৭) আউট করলেন সুনীল নারাইন। ১২৪ রানে পঞ্চম উইকেট হারাল রাজস্থান।
রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের উইকেটও নিলেন বরুণ। ১২ রান করে বোল্ড পরাগ। ১১৭ রানে চতুর্থ উইকেট হারাল রাজস্থান।
বরুণের পর এ বার উইকেট নিলেন নারাইন। তাঁর বলে কভার অঞ্চলে খেলতে গিয়ে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী। ২৯ বলে ৩৯ রান করলেন তিনি। ৯৯ রানে রাজস্থানের তৃতীয় উইকেট পড়ল।
ভাল বল করছেন বরুণ। তাঁর বলে রিভার্স সুইপ মারার চেষ্টা করেন ধ্রুব জুরেল। ব্যাটে বল লাগেনি। কিন্তু ক্রিজ়ের বাইরে চলে গিয়েছিলেন তিনি। জুরেল ক্রিজ়ে ঢোকার আগেই স্টাম্প আউট করেন টিম সেইফার্ট। ৫ রান করে আউট জুরেল। ৯৭ রানে রাজস্থানের দ্বিতীয় উইকেট পড়ল।
যশস্বী ২৭ বলে ৩৮ ও ধ্রুব জুরেল ৫ বলে ৪ রান করে ব্যাট করছেন।