সরাসরি
IPL 2026

ডেথ ওভারে হাত খুলছেন রঘুবংশী, রিঙ্কু! বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্রুত রান তুলছে কেকেআর

দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে জিততেই হবে কেকেআরকে। অন্য দিকে এই ম্যাচ জিতলে প্লে-অফ প্রায় পাকা করে ফেলবে আরসিবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:১৫
cricket

আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচ লাইভ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:১০ key status

রঘুবংশী-রিঙ্কুর ৫০ রানের জুটি

মাত্র ২৯ বলে ৫০ রানের জুটি হয়েছে দুই ব্যাটারের। দু’জনেই হাত খুলে খেলছেন। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৫৩ key status

অর্ধশতরান অঙ্গকৃশ রঘুবংশীর

আরও এক বার ভরসা দেখাচ্ছেন রঘুবংশী। ৩২ বলে অর্ধশতরান করলেন তিনি। চলতি মরসুমে এটি তাঁর চতুর্থ অর্ধশতরান। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৪৫ key status

আউট ক্যামেরন গ্রিন

রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় ৩২ রানের মাথায় বোল্ড গ্রিন। ১১৬ রানে তৃতীয় উইকেট হারাল কেকেআর। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৪২ key status

কেকেআরের রান ১০০ পার

অঙ্গকৃশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ১০০ পার কেকেআরের। দ্রুত রান তোলার চেষ্টায় দুই ব্যাটার। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:১৪ key status

৫০ পার কেকেআরের

৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে কেকেআরের রান ৫০ পার হল। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:১০ key status

আউট রাহানে

রান তোলার গতি না কমলেও উইকেট হারাচ্ছে কেকেআর। জশ হেজ়লউডের বলে ১৯ রান করে আউট অধিনায়ক রাহানে। ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৫৯ key status

আউট অ্যালেন

হাত খুলে মারতে গিয়ে আউট হলেন ফিন অ্যালেন। ভুবনেশ্বর কুমারের বলে খোঁচা মেরে ফিরলেন তিনি। ৮ বলে ১৮ রান করলেন তিনি। ২৩ রানে কেকেআরের প্রথম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৫৫ key status

হাত খুলছেন ফিন অ্যালেন

আগের ম্যাচের ছন্দে রয়েছেন ফিন অ্যালেন। জেকব ডাফির প্রথম ওভারে ১৪ রান করেছেন তিনি। শুরু থেকে হাত খুলছেন কেকেআরের ওপেনার। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৩৪ key status

টস হারল কেকেআর

গুরুত্বপূর্ণ টস হারলে অজিঙ্ক রাহানে। বৃষ্টির সম্ভাবনা থাকায় চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। অর্থাৎ, প্রথমে ব্যাট করতে হবে কেকেআরকে। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:০৭ key status

টস, খেলা শুরুর সময় জানিয়ে দিলেন আম্পায়ারেরা

আম্পায়ারেরা জানিয়ে দিয়েছেন, রাত ৮.৩০ মিনিটে হবে টস। খেলা শুরু হবে রাত ৮.৪৫ মিনিট থেকে। তবে ওভার কমেনি। অর্থাৎ, পুরো ৪০ ওভারই খেলা হবে।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:২৩ key status

৮.১৫ মিনিটে মাঠ পরিদর্শন

জানা গিয়েছে, রাত ৮.১৫ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়ারেরা। তার পরেই জানা যাবে, কখন খেলা শুরু হবে। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:২২ key status

বৃষ্টি থেমেছে

সন্ধ্যা ৭টা নাগাদ বৃষ্টি থেমেছে। মাঠে যে যে জায়গায় জল জমে রয়েছে তা বার করছেন মাঠকর্মীরা। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন