সরাসরি
IPL 2026

এক ওভারে জোড়া উইকেট মুজ়ারাবানির, ঈশানের পর আউট অভিষেক, ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিরল কেকেআর

দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। দুই দলই প্রথমে ব্যাট করে ২০০ রানের বেশি করেও জিততে পারেনি। ফলে ইডেনে মরসুমের প্রথম জয়ের লক্ষ্যে কেকেআর ও সানরাইজ়ার্স হায়দরাবাদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:২৪
cricket

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) ও সানরাইজ়ার্স হায়দরাবাদের অধিনায়ক ঈশান কিশন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:২৪ key status

এক ওভারে জোড়া উইকেট মুজ়ারাবানির

কেকেআরকে খেলায় ফেরালেন ব্লেসিং মুজ়ারাবানি। এক ওভারে জোড়া উইকেট নিলেন তিনি। ঈশানের পর অভিষেক শর্মাও তাঁর বলে আউট হলেন। বাউন্ডারিতে ভাল ক্যাচ ধরলেন বরুণ চক্রবর্তী। ২১ বলে ৪৮ রান করলেন তিনি। ১১২ রানে তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। 

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:১৭ key status

ব্লেসিং মুজ়ারাবানি ফেরালেন ঈশান কিশনকে

কেকেআরের জার্সিতে প্রথম উইকেট পেলেন ব্লেসিং মুজ়ারাবানি। তাঁর বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেন ঈশান কিশন। বাউন্ডারিতে ভাল ক্যাচ ধরলেন রিঙ্কু সিংহ। ৯ বলে ১৪ রান করলেন ঈশান। ১১১ রানে হায়দরাবাদের দ্বিতীয় উইকেট পড়ল। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:০০ key status

হেডকে আউট করলেন কার্তিক ত্যাগী

স্পেলের প্রথম তিন বলে রান দিলেও চতুর্থ বলে ট্রেভিস হেডকে আউট করলেন কার্তিক ত্যাগী। ২১ বলে ৪৬ রান করলেন হেড। ৮২ রানে প্রথম উইকেট পড়ল হায়দরাবাদের। 

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:৫৫ key status

প্রথম ওভারে ২৫ রান দিলেন বরুণ

বরুণের রহস্য উধাও হয়ে গিয়েছে। পাওয়ার প্লে-তে তাঁকে বল দিয়েছিলেন রাহানে। তাঁর প্রথম ওভারে ২৫ রান নিলেন অভিষেক শর্মা। বরুণকে নিয়ে ছেলেখেলা করলেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:৪৯ key status

ক্যাচ ফস্কালেন অজিঙ্ক রাহানে

৩৪ রানের মাথায় হেডের ক্যাচ ফস্কালেন রাহানে। কঠিন ক্যাচ হলেও ধরা উচিত ছিল কেকেআর অধিনায়কের। সুযোগ নষ্ট করলেন তিনি। 

timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:৪৬ key status

হাত খুলে খেলছেন হেড

শুরু থেকেই হাত খুলে খেলছেন ট্রেভিস হেড। কেকেআরের পেসারদের অসহায় দেখাচ্ছে। 

Advertisement
timer শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:০২ key status

টস জিতলেন রাহানে

চলতি আইপিএলে প্রথম টস জিতলেন রাহানে। চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআরের অধিনায়ক। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন