IPL 2026

দলের সঙ্গে দিল্লি গেলেন না, আইপিএলে ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত, ধোঁয়াশা রোহিতকে নিয়েও

মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলে খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে গত এক মাস ধরে। জানা গিয়েছে, দলের সঙ্গে দিল্লি যাননি তিনি। এ দিকে, রোহিত শর্মা কবে ফিরবেন সেটাও বোঝা যাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:১৮
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলে খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে গত এক মাস ধরে। কিন্তু সেই জল্পনা থামছেই না। সোমবার জানা গিয়েছে, দলের সঙ্গে দিল্লি যাননি তিনি। থেকে গিয়েছেন চেন্নাইয়েই। এ দিকে, রোহিত শর্মা কবে ফিরবেন সেটাও বোঝা যাচ্ছে না। সিদ্ধান্ত নেওয়ার ভার রোহিতের উপরেই ছেড়ে দিয়েছে মুম্বই।

Advertisement

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে খেলবেন চেন্নাই। তবে ধোনির কাফ মাসলে চোট রয়েছে। তার চিকিৎসা করাতে ধোনি চেন্নাইয়েই থেকে গিয়েছেন বলে জানা গিয়েছে দলের সূত্রে। ‘ক্রিকবাজ়’-কে দলের এক সূত্র বলেছেন, “আইপিএলে পরের দিকে কোনও এক সময় ধোনিকে পাওয়া যাবে।” ধোনি এখনও ম্যাচ ফিট নন। আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি চেন্নাইয়ের।

দিল্লির পর চেন্নাই খেলবে লখনউয়ের বিরুদ্ধে। এর পর তারা হায়দরাবাদ এবং গুজরাতের বিরুদ্ধে খেলবে। ৯ ম্যাচে ৪টি জিতে এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে চেন্নাই। তবে প্রিয় ক্রিকেটারকে কবে দেখতে পাওয়া যাবে, সেই আশায় দিন গুণছেন ভক্তেরা।

রোহিত অবশ্য মুম্বই দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন। তবে খেলতে পারবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার রোহিতের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ১২ এপ্রিলের পর থেকে খেলেননি রোহিত। রবিবার তিনি ওয়ানখেডেতে এক ঘণ্টা অনুশীলন করেছেন।

Advertisement
আরও পড়ুন