Riyan Parag

অধিনায়ক সঞ্জুর বিকল্প পেয়ে গেল রাজস্থান, আইপিএলে নতুন নেতার নাম ঘোষণা করে দিল জয়পুরের দল

আইপিএল নিলামের আগেই সঞ্জু স্যামসনকে কিনে নিয়েছিল চেন্নাই। পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা ছিলই। প্রত্যাশিত ভাবেই ঘোষণা করা হল রিয়ান পরাগের নাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫
cricket

রিয়ান পরাগ। — ফাইল চিত্র।

আইপিএল নিলামের আগেই সঞ্জু স্যামসনকে কিনে নিয়েছিল চেন্নাই। তাই রাজস্থানের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা ছিলই। প্রত্যাশিত ভাবেই ঘোষণা করা হল রিয়ান পরাগের নাম। জয়পুরের দলটিকে পরের মরসুম থেকেই নেতৃত্ব দেবেন অসমের রিয়ান।

Advertisement

রাজস্থান থেকে উঠে আসা রিয়ানের। তিনি দীর্ঘ দিন খেলছেন একই দলের হয়ে। ২৪ বছর বয়সী ক্রিকেটার রাজস্থানের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়কদের দলে নাম লেখালেন। নেতা হয়ে রিয়ান বলেছেন, “প্রথম দিন থেকে রাজস্থান রয়্যালস আমার কাছে ঘরবাড়ির মতো। এই দল আমার পাশে থেকেছে, গড়ে তুলেছে এবং প্রতি মরসুমে উন্নতি করতে শিখিয়েছে।”

রিয়ান আরও বলেন, “এই দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমি পুরোপুরি এই দায়িত্ব গ্রহণ করছি। কোচ এবং নেতৃস্থানীয় মানুষদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ভয়ডরহীন, চতুর ক্রিকেট খেলে সমর্থকদের গর্বিত করতে চাই।”

গত মরসুমে রাজস্থানকে আটটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান। তখন চোটের জন্য খেলেননি সঞ্জু। মাত্র দু’টি ম্যাচে জিতেছিল রাজস্থান। পয়েন্ট তালিকায় শেষ করে নবম স্থানে। রিয়ান ১৪ ইনিংসে ৩৯৩ রান করেন। সব মিলিয়ে ৮৪টি ম্যাচে ১৫৬৬ রান করেছেন।

রিয়ান সম্পর্কে রাজস্থানের কোচ কুমার সঙ্গকারা বলেছেন, “আমাদের দলের প্রভাবশালী ক্রিকেটার হয়ে উঠেছে রিয়ান। দলে ওর প্রভাব মারাত্মক। চাপের মুখে দৃঢ়তা দেখানোর ক্ষমতা রয়েছে ওর। ক্রিকেটীয় বুদ্ধিও তীক্ষ্ণ। কী ভাবে আমরা খেলতে চাই, সেটা ও ভাল জানে।”

Advertisement
আরও পড়ুন