IPL 2026

ম্যাচ জিতেই ধারাভাষ্যকারদের উপর ক্ষিপ্ত রিয়ান পরাগ, ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার অনুরোধ রাজস্থান অধিনায়কের

মঙ্গলবার লখনউকে হারিয়ে আইপিএলে টিকে আছে রাজস্থান। তার পরেই ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিয়েছেন তিনি। অনুরোধ করেছেন, ব্যক্তিগত আক্রমণ বন্ধ করা উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:৪১
cricket

রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। — ফাইল চিত্র।

মঙ্গলবার লখনউকে হারিয়ে আইপিএলে ভেসে রয়েছে রাজস্থান। দলের জয়ের পর ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিয়েছেন তিনি। সঙ্গে অনুরোধ করেছেন, ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে ক্রিকেটীয় পারফরম্যান্সে মনোযোগ দেওয়া উচিত।

Advertisement

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মঙ্গলবারের ম্যাচে খেলেননি রিয়ান। তাঁর মতে, বাইরে থেকে বিশেষজ্ঞেরা অনেক সময়ই অন্যায্য কথা বলেন ক্রিকেটারদের নিয়ে। কঠোর পরিশ্রম করেও সেই ক্রিকেটারেরা প্রাপ্য মর্যাদা পান না।

রিয়ানের কথায়, “সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলার চেষ্টা করি আমরা। সকলের উচিত ক্রিকেট খেলাটাকে ভালবাসা। আমিও সে ভাবেই দেখি। প্রত্যেকে কঠোর পরিশ্রম করে। কোনও দল ৭৫-৮০ রানে অলআউট হলে তারা ক্রিকেট খেলতে জানে না বা খেলার মানসিকতা নেই, এ সব কথা বলা খুব সহজ। কিন্তু ম্যাচের আগে আমরা ৩-৪ দিন প্রচুর পরিশ্রম করি যাতে ২০০-২৫০ রান তোলা যায়। কখনও সখনও সেটা না-ই হতে পারে।”

রিয়ানের মতে, ব্যক্তিগত সমালোচনা হলে সেটা সব সীমা অতিক্রম করে যায়। রাজস্থানের অধিনায়ক বলেছেন, “আমরাও মানুষ। ভুল আমাদেরও হয়। ধারাভাষ্যকারদের কথা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই ওঁদের কথায় পাত্তা না দিলে হয় না। আমি চাই ওঁরা ক্রিকেট ভালবাসুন। ক্রিকেট নিয়ে কথা বলুন। ক্রিকেট দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। আমাদের সামান্য সম্মানটুকু করা উচিত। তাই বাকি অন্য কিছু নয়, শুধু ক্রিকেট নিয়েই কথা বলা উচিত।”

Advertisement
আরও পড়ুন