Sania Mirza-Shoaib Malik Divorce

‘কেন তোমরা বিয়ে করেছিলে?’ সানিয়া মির্জ়া, শোয়েব মালিককে প্রশ্ন শাহরুখ খানের

পুরনো একটি ভিডিয়ো হঠাৎ করেই আবার প্রচারে। সেখানে শাহরুখের করা প্রশ্নের উত্তরে শোয়েবের উত্তর যদিও পছন্দ হয়নি ভক্তদের। কী বলেছিলেন পাক ক্রিকেটার? সানিয়ার উত্তরই বা কী ছিল?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১০:৩৫
Shah Rukh Khan

(বাঁ দিকে) শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জা। (ডান দিকে) শাহরুখ খান। —ফাইল চিত্র।

সানিয়া মির্জ়া এবং শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। বলিউড তারকার প্রশ্ন ছিল, কেন তাঁরা বিয়ে করেছিলেন? পুরনো একটি ভিডিয়ো হঠাৎ করেই আবার প্রচারে। সেখানে শাহরুখের করা প্রশ্নের উত্তরে শোয়েবের উত্তর যদিও পছন্দ হয়নি ভক্তদের। কী বলেছিলেন পাক ক্রিকেটার? সানিয়ার উত্তরই বা কী ছিল?

Advertisement

২০ জানুয়ারি শোয়েব হঠাৎ করে তাঁর এবং সানা জাভেদের বিয়ের খবর সমাজমাধ্যমে জানান। পরে সানিয়ার পরিবারও জানায় যে, ভারতীয় টেনিস তারকা এবং শোয়েবের কিছু মাস আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে। ২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাঁদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা। শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, “কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?”

এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, “শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।” এর পর শাহরুখকে সানিয়া বলেন, “আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।” একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তর বলেন, “কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।”

শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিয়োর নীচে লিখতে দেখা যায়, “সানিয়ার জন্য খারাপ লাগছে।” কেউ লেখেন, “আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।” অনেকে লেখেন, “লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।”

Advertisement
আরও পড়ুন