Smriti Mandhana

সেই পলাশকেই কি বিয়ে করতে চলেছেন স্মৃতি? নতুন ভিডিয়ো ঘিরে শুরু জল্পনা

গত বছর শেষ মুহূর্তে পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল স্মৃতি মন্ধানার। সাম্প্রতিক একটি ভিডিয়ো ঘিরে আবার জল্পনা শুরু হয়েছে দু’জনের সম্পর্ক নিয়ে। কী সেই ভিডিয়ো?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৭:১৪
cricket

স্মৃতি মন্ধানা এবং পলাশ মুচ্ছল। — ফাইল চিত্র।

গত বছর শেষ মুহূর্তে পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল স্মৃতি মন্ধানার। শোনা গিয়েছিল পলাশের অন্য সম্পর্কের কথা। দুই তরফেই বিয়ে ভেঙে দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাম্প্রতিক একটি ভিডিয়ো ঘিরে আবার জল্পনা শুরু হয়েছে দু’জনের সম্পর্ক নিয়ে।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় স্মৃতির বাবা শ্রীনিবাসের সঙ্গে খাওয়াদাওয়া করছেন পলাশের দিদি পলক এবং তাঁর স্বামী মিঠুন। পলককে দেখা গিয়েছে শ্রীনিবাসের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। এতেই জল্পনা তৈরি হয়েছে যে দুই পরিবার হয়তো আবার কাছাকাছি এসেছে। কেউ কেউ মনে করছেন, দু’জনের বিয়ে হতে পারে। তবে অনেকেই বলছেন, ভিডিয়োটি পুরনো। তখন পলাশ এবং স্মৃতি সম্পর্কে ছিলেন।

গত বছর মহিলাদের বিশ্বকাপ জেতার পর স্মৃতিকে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নিয়ে গিয়ে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন পলাশ। ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ে শেষ মুহূর্তে ভেঙে যায়। প্রকাশ্যে আসে পলাশের দ্বিতীয় সম্পর্কের কথা। এক মহিলার সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার কয়েক দিন পর স্মৃতি এবং পলাশ দু’জনেই সমাজমাধ্যমে জানিয়ে দেন, এই বিয়ে হচ্ছে না। দু’জনেই সম্পর্ক ভুলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন