India vs England

শনি সকালে ৩ উইকেট পড়ল ১৫ রানে, ৪৩৬-এ শেষ ভারত, প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিলেন রোহিতেরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানের লিড নিল ভারত। শনিবার সকালে ভারতের ইনিংস লম্বা হতে দিলেন না রুট। ৪ উইকেট তুলে নিলেন তিনি। ইংরেজ অলরাউন্ডারের দাপট দেখল হায়দরাবাদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১০:২৮
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৯০ রানের লিড নিল ভারত। শনিবার সকালে হায়দরাবাদে ভারতের ইনিংস লম্বা হতে দিলেন না জো রুট। ৪ উইকেট তুলে নিলেন তিনি। ইংরেজ অলরাউন্ডারের দাপট দেখল হায়দরাবাদ। ৪৩৬ রানে শেষ ভারত।

Advertisement

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ২৪৬ রান। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের তিন জন ব্যাটার ৮০ রানের ঘরে আউট হলেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ৮০ রান করেন। লোকেশ রাহুল করেন ৮৬ রান। তাঁরা দু'জনেই শুক্রবার আউট হয়েছিলেন। শনিবার সকালে ৮৭ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। তাঁর ব্যাটেই শতরানের অপেক্ষা করছিল ভারত। কিন্তু রুট তা হতে দিলেন না এলবিডব্লিউ করে দিলেন জাডেজাকে।

রুট পর পর দু'বলে জাডেজা এবং যশপ্রীত বুমরাকে আউট করে দেন। তাতেই ভারতের ইনিংসের আয়ু কমে যায়। রেহান আহমেদ তুলে নেন অক্ষর পটেলের উইকেট। ৪৪ রান করে আউট হয়ে যান ভারতীয় স্পিনার। সেই সঙ্গে ভারতের ইনিংসও শেষ হয়ে যায় ৪৩৬ রানে।

ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুটই। দু'টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। রান আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রুট ২৯ ওভারে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন।

Advertisement
আরও পড়ুন