ICC U19 World Cup 2026

একই বলে দু’বার জীবন পেয়েও পরের বলেই আউট বৈভব! ছোটদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ রানে শেষ ইনিংস

বৈভব যে বলে আউট হয়েছে, তার আগের বলেও আউট হতে পারত। এক বার নয়, দু’বার। কিন্তু দু’টি সুযোগই পাকিস্তান নষ্ট করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৪
Vaibhav Sooryavanshi

বৈভব সূর্যবংশী —ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে রান পেল না বৈভব সূর্যবংশী। ছোটদের বিশ্বকাপে রবিবার ২২ বলে ৩০ রান করে আউট হল ভারতের ১৪ বছরের ব্যাটার।

Advertisement

অষ্টম ওভারের শেষ বলে পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ সায়ামের বলে কটবিহাইন্ড হয় বৈভব। স্কোয়্যার দিয়ে পুল করতে গিয়ে বলের লাইন মিস্‌ করে সে। ব্যাটের নীচের দিকে বল লাগে। পাক উইকেটরক্ষক হামজা জাহুর ক্যাচ ধরেন।

বৈভব যে বলে আউট হয়েছে, তার আগের বলেও আউট হতে পারত। এক বার নয়, দু’বার। কিন্তু দু’টি সুযোগই পাকিস্তান নষ্ট করে। সায়ামের শট বল অফস্টাম্পের বাইরে থেকে হুক করতে যায় বৈভব। টাইমিং একেবারেই ঠিকঠাক হয়নি। এ ক্ষেত্রে বল বৈভবের ব্যাটের উপরের দিকে লাগে। স্কোয়্যার লেগে ক্যাচ ওঠে। কিন্তু হুজাইফা আহসান ক্যাচ ধরতে পারেননি।

এর পরেও সেই বলেই রান আউট হতে পারত বৈভব। হুজাইফা ক্যাচ ফস্কে বল ছোড়েন। তিনি ঠিকঠাকই বল ছুড়েছিলেন। কিন্তু পাকিস্তানের ফিল্ডার বল ধরতে পারেননি। বৈভব তখন মাঝ উইকেটে।

একই বলে ক্যাচ আউট এবং রান আউট হওয়ার হাত থেকে বেঁচেও শেষরক্ষা হয়নি বৈভবের। দু’বার জীবন পেয়েও পরের বলেই আউট হয়ে যায় সে। তার ইনিংসে পাঁচটি চার এবং একটি ছক্কা রয়েছে।

অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে সুপার সিক্সের এই ম্যাচে ভারত জিতলে সেমিফাইনালে চলে যাবে। হারলেও বৈভবদের সামনে সুযোগ থাকছে। কারণ, নেট রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত।

Advertisement
আরও পড়ুন