বিরাট কোহলি। — ফাইল চিত্র।
আইপিএল ফাইনালে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারেননি তিনি। তবে ইংল্যান্ড সিরিজ়ে খেলতে আর কোনও সমস্যা রইল না বিরাট কোহলির। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করে গিয়েছেন।
সম্প্রতি বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে গিয়েছিলেন কোহলি। সোমবার তার ফিটনেস পরীক্ষা হয়। সব রকম বিভাগেই পাশ করে গিয়েছেন কোহলি। তাঁর ফিটনেস আর কোনও চিন্তার কারণ নেই। চোট থাকা সত্ত্বেও তাঁকে ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছিল। কোহলি শেষ পর্যন্ত থাকছেন।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোহলি দ্রুত সেরে উঠেছেন। বুধবারের মধ্যে তাঁকে ফলাফল জানিয়ে দেওয়া হতে পারে। যদিও বোর্ড এখনও আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করেনি।
পরের বছর এক দিনের বিশ্বকাপ। তার প্রস্তুতির লক্ষ্যে ইংল্যান্ডের সিরিজ় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কারণ, ইংল্যান্ডের পরিবেশ এবং দক্ষিণ আফ্রিকার পরিবেশ একই রকম হওয়ার কথা। কোহলি সেই সিরিজ়ে না খেলতে পারলে ধাক্কা লাগত ভারতের। তিনি ফেরায় আরও শক্তিশালী হল দল।
তবে হার্দিক পাণ্ড্যকে এই সিরিজ়ে পাওয়া যাবে না। তাঁর পুরনো চোট আবার দেখা দিয়েছে। তাঁর পরিবর্ত যিনি ছিলেন, সেই নীতীশ রেড্ডিও চোটের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় সূর্যাংশ শেড়গেকে নেওয়া হয়েছে।