ICC T20 World Cup 2026

যুদ্ধের জন্য কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ় দল! ইডেনে হারার চার দিন পরেও দেশে ফেরা হল না স্যামিদের

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে রবিবার। অথচ বৃহস্পতিবারও দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। এখনও কলকাতায় আটকে ড্যারেন স্যামিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৬:৫৮
cricket

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল। ছবি: রয়টার্স।

দেশে ফিরতে চাইছেন ড্যারেন স্যামিরা। কিন্তু পারছেন না। বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ় বাদ পড়েছে রবিবার। অথচ বৃহস্পতিবারও দেশে ফিরতে পারেনি তারা। এখনও কলকাতায় আটকে স্যামিরা। ইজ়রায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ। তারই খেসারত দিতে হচ্ছে স্যামিদের।

Advertisement

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজ় দলের কোচ। স্যামি লিখেছেন, “শুধু বাড়ি যেতে চাই।” তাঁর কথা থেকে পরিষ্কার, চুপচাপ বসে থাকতে ভাল লাগছে না ক্রিকেটারদের। বাড়ি ফিরতে চাইছেন তাঁরা। তবে এই পরিস্থিতিতে তাঁরা কবে কলকাতা ছাড়তে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।

শুধু ওয়েস্ট ইন্ডিজ় নয়, একই অবস্থা জ়িম্বাবোয়েরও। তারা দিল্লিতে আটকে রয়েছে। দুই দলেরই ফেরার বিমান ছিল দুবাই বিমানবন্দর হয়ে। কিন্তু যুদ্ধের কারণে সেখানে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে ভারতের মাটিতে আটকে পড়ে দু’দল।

জানা গিয়েছে, আইসিসি চেষ্টা করছে বিকল্প পথে ক্রিকেটারদের বাড়ি ফেরাতে। জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের দলকে দু’টি ব্যাচে দেশে ফেরানো হচ্ছে। দুবাইয়ের বদলে ইথিয়োপিয়ার আদ্দিস আবাবা হয়ে ফিরবে তারা। বৃহস্পতিবার প্রথম ব্যাচ ভারত ছাড়বে। দ্বিতীয় ব্যাচ ভারত ছাড়বে শুক্রবার। ঠিক একই ভাবে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদেরও অন্য পথে দেশে ফেরানো সম্ভব কি না সেটা খতিয়ে দেখছে জয় শাহের সংস্থা।

Advertisement
আরও পড়ুন