Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত, কী করবে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়। আইসিসি যদিও এখনও পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কথা ভাবছে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২
Babar Azam and Rohit Sharma

বাবর আজ়ম এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির পরের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত সেই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়। আইসিসি যদিও এখনও পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কথা ভাবছে না।

Advertisement

১৯৯৬ সালের বিশ্বকাপের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা পাকিস্তানে হয়নি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ ভাবে উদ্‌গ্রীব। ভারতের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তৈরি পিসিবি। কিন্তু ভারত যদি সে দেশে খেলতে না যায় তা হলে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল। স্বাভাবিক ভাবেই যা মানতে নারাজ পিসিবি।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি কিছু দিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে, সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কি না তা স্পষ্ট নয়। আইসিসির প্রধান কার্যনির্বাহী জিয়ফ অ্যালার্ডিস বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।”

গত বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সে দেশে গিয়ে খেলার ছাড়পত্র পায়নি ভারতীয় ক্রিকেট দল। সেই জন্য ভারতের ম্যাচগুলি হয় শ্রীলঙ্কায়। ফাইনালও হয় দ্বীপরাষ্ট্রে। পাকিস্তান আয়োজক হলেও বেশির ভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। কিন্তু সেই বছর ভারত এক দিনের বিশ্বকাপ আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতা খেলতে ভারতে এসেছিলেন বাবর আজ়মেরা।

Advertisement
আরও পড়ুন