Rishabh Pant

অস্ত্রোপচারের জায়গায় চোট, মাঠ ছাড়লেন পন্থ, কেমন আছেন জানালেন রোহিত

দিনের শেষে সমস্যা বাড়ল রোহিত শর্মাদের। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ঋষভ পন্থকে। তাঁর হাঁটুতে চোট লাগে। রোহিত জানিয়েছেন, পন্থের হাঁটু ফুলে আছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৯:১৯
Injured Rishabh Pant

মাঠের বাইরে শুশ্রূষা চলছে ঋষভ পন্থের। ছবি: পিটিআই।

বৃষ্টির কারণে বুধবার খেলা হয়নি। বৃহস্পতিবার ব্যাট করতে নেমে প্রথমে ব্যাটিং বিপর্যয় হয় ভারতের। দিনের শেষে সমস্যা বাড়ল রোহিত শর্মাদের। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ঋষভ পন্থকে। তাঁর ডান হাঁটুতে চোট লাগে। রোহিত জানিয়েছেন, পন্থের হাঁটু ফুলে আছে।

Advertisement

২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। সেই সময় তাঁর হাঁটুতে লেগেছিল। বৃহস্পতিবার বল লাগল হাঁটুতে। তার পরেই মাটিতে শুয়ে পড়েন ভারতীয় উইকেটরক্ষক। ফিজিয়ো এসে শুশ্রূষা করেন। পরে মাঠ ছাড়েন পন্থ। তাঁর জায়গায় উইকেটরক্ষক হিসাবে নামেন ধ্রুব জুরেল। দিনের শেষে রোহিত বলেন, “বলটা সোজা গিয়ে লাগে পন্থের হাঁটুতে। যে পায়ে পন্থের অস্ত্রোপচার হয়েছিল, সেখানে লাগে। এটা দুর্ভাগ্যের। ওর হাঁটু ফুলে রয়েছে। ওই জায়গার পেশি খুব নমনীয় হয়। সেই কারণেই আমরা ঝুঁকি নিতে চাইনি। যে হেতু ওই পায়ে পন্থের চোট ছিল, সেই কারণে ও নিজেও ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই পন্থ মাঠ ছেড়ে উঠে যায়। আশা করছি রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে ও। শুক্রবার আবার খেলতে পারবে এই আশা রাখছি।”

২০২২ সালের গাড়ি দুর্ঘটনার পর ক্রিকেট থেকে দূরে ছিলেন পন্থ। এই বছর মাঠে ফিরেছেন তিনি। প্রথমে আইপিএল তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন পন্থ। তার পর টেস্টেও ফেরেন। বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন। শতরানও করেছিলেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অস্ত্রোপচার হওয়া হাঁটুতে লাগায় চিন্তায় ভারতীয় দল। তবে এই ম্যাচে তাঁকে পাওয়ার আশা রাখছেন রোহিত।

Advertisement
আরও পড়ুন