ICC T20 World Cup 2026

ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্ঘটনা, বল লেগে আহত মহিলা, নিয়ে যেতে হল এসএসকেএমে

সোমবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ইটালি। এই ম্যাচ চলাকালীন এক মহিলা দর্শক আহত হয়েছেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪
picture of cricket

ইংল্যান্ড-ইটালি ম্যাচের একটি মুহূ্র্ত। ছবি: পিটিআই।

ইডেন গার্ডেন্সে দুর্ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড-ইটালি ম্যাচ দেখতে গিয়ে আহত হলেন এক মহিলা। তাঁর মুখে বল লাগে। স‌ঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আহত ক্রিকেটপ্রেমীর পরিচয় জানা যায়নি।

Advertisement

কলকাতা পুলিশ জানিয়েছে, ইংল্যান্ডের ইনিংস চলাকালীন বল উড়ে আসে গ্যালারিতে। বল এসে সরাসরি ওই মহিলার মুখে লাগে। ছুটে যান স্টেডিয়ামে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামের মেডিক্যাল রুমে। সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন। পরে আহত ক্রিকেটপ্রেমীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মহিলার নাকে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।

সোমবার ইডেনে ইটালিকে ২৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের দল করে ৭ উইকেটে ২০২। জবাবে ইটালির ইনিংস শেষ হয় ১৭৮ রানে। ইংল্যান্ডের উইল জ্যাকস ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার।

Advertisement
আরও পড়ুন