FIFA World Cup 2026

বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা বিতর্ক নিয়ে মুখ খুললেন আলজেরিয়ার অধিনায়ক, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে কী বললেন তিনি?

বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। অনেকের ধারণা, ইরানকে ছিটকে দেওয়ার জন্যই দু’দল নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে। তা নিয়ে মুখ খুলেছেন আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২২:৩২
football

আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। গ্রুপ পর্বে দু’দলের খেলা ৩-৩ ড্র হওয়ার পর থেকেই জল্পনা চলছে। কারণ ড্র হওয়ায় দুই দলই নকআউটে উঠেছে। ইরান ছিটকে গিয়েছে। অনেকের ধারণা, ইরানকে ছিটকে দেওয়ার জন্যই দু’দলের নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে। সেই বিষয়ে মুখ খুলেছেন আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।

Advertisement

অস্ট্রিয়া ম্যাচে জোড়া গোল করেন মাহরেজ। তার মধ্যে একটি গোল হয়েছে সংযুক্তি সময়ে। তাঁর ইঙ্গিত, ম্যাচ জেতার জন্য যথেষ্ট চেষ্টা করেনি অস্ট্রিয়া। মাহরেজ বলেছেন, “সত্যি বলতে, বিষয়টা বেশ অদ্ভুতই লেগেছে। আমরা গোটা মাঠ জুড়ে খেলছিলাম। ওরা একই জায়গায় আটকেছিল। শেষ মিনিটে আমার কাছে একটা বল চলে এসেছিল। তখন আমাকে দৌড়তে হতই। ফুটবলকে তো সমীহ করতে হবে। গোলকিপারের সামনে বল এসেছিল। আমাকে গোল করতেই হত। আমি জানি পরিস্থিতিটা খুব অস্বস্তিকর হয়ে উঠেছে।”

মাহরেজ আরও বলেছেন, “তবে একটা জিনিস ভাল হয়েছে। পরে অস্ট্রিয়াও গোল করেছে এবং যোগ্যতা অর্জন করেছে। দুই দেশই যোগ্যতা অর্জন করেছে, যেটা সবচেয়ে ভাল ব্যাপার।”

অতিরিক্ত সময়ে করা গোল নিয়ে মাহরেজ বলেন, “আমি জানি এই গোল বা ম্যাচের ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে। কী করব বলুন? গোলের সুযোগ এসে গেলে গোল তো করতেই হবে। খেলার নিয়মকে শ্রদ্ধা করতে হবে।”

Advertisement
আরও পড়ুন