Copa America 2024

কোপা আমেরিকার জন্য ২৯ জনের দল বেছে নিল আর্জেন্টিনা, খেলবেন কি মেসি?

আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দু’টি ৯ এবং ১২ জুন। সেই দু’টি ম্যাচের পর ২৯ জনের দল থেকে তিন জনকে বাদ দেবে আর্জেন্টিনা। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের অনেককে রেখেই কোপা আমেরিকার দল ঘোষণা করেছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ১৪:২৪
Lionel Messi

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

কোপা আমেরিকা এবং দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য ২৯ জনের দল ঘোষণা করল আর্জেন্টিনা। ২১ জুন থেকে শুরু কোপা আমেরিকা। সেই প্রতিযোগিতা হবে আমেরিকায়। লিয়োনেল মেসির নেতৃত্বেই খেলবে আর্জেন্টিনা।

Advertisement

আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দু’টি ৯ এবং ১২ জুন। সেই দু’টি ম্যাচের পর ২৯ জনের দল থেকে তিন জনকে বাদ দেবে আর্জেন্টিনা। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের অনেককে রেখেই কোপা আমেরিকার দল ঘোষণা করেছে তারা। কয়েকটি নতুন নামও রয়েছে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ়কে দলে রাখা হয়েছে। যদিও তাঁর চোট রয়েছে। দলের বাকি দুই গোলরক্ষক জেরোনিমো রুলি এবং ফ্র্যাঙ্কো আরমানি।

আক্রমণভাগ সামলানোর জন্য অধিনায়ক মেসির সঙ্গে থাকবেন লায়োতারো মার্তিনেজ় এবং জুলিয়ান আলভারেজ। দলে ডাক পেয়েছেন আলেয়ান্দ্রো গারনাচো। রয়েছেন অভিজ্ঞ অ্যাঙ্খেল দি মারিয়া। তবে দলে নেই পাওলো ডিবালা। যা অবাক করে দিয়েছে অনেককে।

মেসি এখন আমেরিকার দল ইন্টার মায়ামির হয়ে খেলেন। সেই আমেরিকাতেই হবে এ বারের কোপা আমেরিকা। মোট ১৪টি স্টেডিয়ামে হবে সেই ম্যাচগুলি।

Advertisement
আরও পড়ুন