Lionel Messi

বর্ণবিদ্বেষী আক্রমণ করতে বারণ করেছিলেন মেসি, শোনেননি সতীর্থেরা, নতুন দাবি ফুটবলারের

কোপা আমেরিকা জিতলেও ফ্রান্স দলকে বর্ণবিদ্বেষী আক্রমণে অভিযুক্ত হয়েছে আর্জেন্টিনা। সম্প্রতি আর্জেন্টিনার এক ফুটবলার জানালেন, মেসি মোটেই সেই কাজে জড়িত ছিলেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ১৮:০৯
football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

কোপা আমেরিকা জিতলেও আর্জেন্টিনার উচ্ছ্বাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ফ্রান্স দলকে বর্ণবিদ্বেষী আক্রমণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই কাজে লিয়োনেল মেসি যুক্ত ছিলেন কি না তা নিয়ে এত দিন জল্পনা চলছিল। আর্জেন্টিনার এক ফুটবলার জানালেন, মেসি মোটেই জড়িত ছিলেন না। বরং অনেক আগেই তিনি বারণ করেছিলেন বর্ণবিদ্বেষী আক্রমণ করতে।

Advertisement

এনজ়ো ফের্নান্দেসের ভিডিয়োয় বর্ণবিদ্বেষী আক্রমণ ধরা পড়েছিল। ওই ঘটনার পরে ক্ষমাও চেয়েছেন আর্জেন্টিনার ফুটবলার। কিন্তু সেই ভিডিয়োয় মেসিকে কোথাও দেখা যায়নি।

এ বার দলের ফুটবলার রদ্রিগো দি পল জানালেন, মেসি নিজেই এ রকম করতে বারণ করেছিলেন। দি পল বলেছেন, “ফাইনাল শেষ হওয়ার পরেই মেসি আমাদের কাছে এসে বলেছিল কাউকে কটাক্ষ না করতে। বরং ট্রফি জয় নিয়ে উচ্ছ্বাস করতে।”

কটাক্ষ না করার কারণও ব্যাখ্যা করেছিলেন মেসি। দি পলের কথায়, “মেসি বলেছিল, বিজয়ী দলকে সব সময় কোনও না কোনও বিতর্কের মুখে পড়তে হয়। কেউ আমাদের অন্যায় ভাবে সাহায্য করেছে কি না, আমরা কাউকে কটাক্ষ করেছি কি না, আমরা আদৌ যোগ্য দল হিসাবে জিতেছি কি না, বা দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের থেকে কম শক্তিশালী কি না ইত্যাদি অনেক বিষয় নিয়ে কথা ওঠে। আমরা কখনওই এ সব নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু এখন যা হচ্ছে সেগুলো আমাদের অসম্মান করার জন্য ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে।”

Advertisement
আরও পড়ুন