Sukumar samajpati

‘খেলা সুরের গল্পকথা’, প্রকাশিত সুকুমার সমাজপতির আত্মজীবনী

প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতির আত্মজীবনীতে যেমন রয়েছে তাঁর ফুটবল জীবনের কথা, তেমনই রয়েছে তাঁর সঙ্গীত জীবনের কথাও। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকারের মতো প্রাক্তন ফুটবলারেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮
Sukumar Samajpati

বই প্রকাশের অনুষ্ঠানে সুকুমার সমাজপতি। ছবি: সংগৃহীত।

প্রকাশিত হল ‘খেলা সুরের গল্পকথা’। প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতির সেই বইয়ে যেমন রয়েছে তাঁর ফুটবল জীবনের কথা, তেমনই রয়েছে তাঁর সঙ্গীত জীবনের কথাও। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকারের মতো প্রাক্তন ফুটবলার।

Advertisement

মাঠে সুকুমারের পায়ের কাজ যেমন মুগ্ধ করত সমর্থকদের, তেমনই ছিল তাঁর গানের গলা। আত্মজীবনীতে নিজের ফুটবল জীবনের সঙ্গে সঙ্গীত জীবনের কথাও লিখেছেন তিনি। সেই বই প্রকাশিত হল সোমবার। বইমেলায় পাওয়া যাবে সেই বই। প্রাক্তন ফুটবলারেরা ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্রমুখ।

১৯৪০ সালে অবিভক্ত বাংলার পাবনায় জন্ম সুকুমারের। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হয়ে যেমন খেলেছেন, তেমনই ভারতীয় দলের হয়ে খেলছেন। ১৯৬৪ সালের এশিয়ান কাপে ভারতের যে দল ফাইনালে উঠেছিল, সেই দলের আক্রমণভাগের দায়িত্ব ছিল সুকুমারের উপর। মোহনবাগানে চুনি গোস্বামীর সঙ্গে খেলেছিলেন তিনি। ১৯৬০ সালে সবুজ-মেরুনের হয়ে ডুরান্ড কাপ, কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড জিতেছিলেন। নেতৃত্ব দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। ২০১১ সালে লাল-হলুদ ক্লাব তাঁকে জীবনকৃতী সম্মান দিয়েছিল।

Advertisement
আরও পড়ুন