East Bengal

East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে সই কবে? জানাল ইমামি

দীর্ঘ দিন ধরেই ইমামির নাম শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা হিসাবে। কিন্তু সই কবে হবে তা পরিষ্কার হচ্ছিল না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ২৩:০৯

ফাইল চিত্র।

বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে কবে সই করবে ইস্টবেঙ্গল? এই প্রশ্নের উত্তরই খুঁজছিলেন লাল-হলুদ সমর্থকরা। ইমামির তরফে জানানো হয়েছে ২ অগস্ট সই করবে তারা।

প্রায় দু’মাস আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা হবে ইমামি। কিন্তু এখনও পর্যন্ত সই হয়নি তাদের। যত দিন যাচ্ছিল, তত সমর্থকদের আশঙ্কা বাড়ছিল। চুক্তি সই না হলে ফুটবলার নেওয়া নিয়েও দুশ্চিন্তা ছিল। ইতিমধ্যেই লাল-হলুদ কোচ হিসাবে স্টিফেন কনস্টানটাইনের নাম শোনা যাচ্ছে। মঙ্গলবার ইমামির তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার ২ অগস্ট চুক্তি সই করবে তারা।

Advertisement

কনস্টানটাইনকে আইএসএলে কোচ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা লিগের জন্য বিনো জর্জকে সই করানো হবে। বুধবার তিনি শহরে আসবেন বলে জানা গিয়েছে। এর মাঝে চুক্তি সইয়ের খবর ইস্টবেঙ্গল সমর্থকদের যে স্বস্তি দেবে তা বলাই যায়।

Advertisement
আরও পড়ুন