FIFA World Cup 2026

ইংল্যান্ড দলে স্বস্তি! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে চুরি হওয়া সরঞ্জামের বেশির ভাগই উদ্ধার, আটক দুই, চলছে তদন্ত

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ইংল্যান্ডের দলের বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে গিয়েছিল। সেই সরঞ্জামের বেশির ভাগই উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২২:৪৬
football

অনুশীলনে ইংল্যান্ডের ফুটবলারেরা। ছবি: রয়টার্স।

বিপাকে পড়েছিল ইংল্যান্ড ফুটবল দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে তাদের বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছিল। ফলে প্রস্তুতি ব্যাহত হয়েছিল। জানা গিয়েছে, সেই সরঞ্জামের বেশির ভাগই উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও কিছু সরঞ্জামের খোঁজ পাওয়া যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত, সেই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে চুরির দায়ে দু’জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা চলছে। জানা গিয়েছে, সরঞ্জাম ফিরে পাওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে ইংল্যান্ড শিবিরে। ভাল ভাবে প্রস্তুতি শুরু করেছন হ্যারি কেনেরা।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার কানসাস সিটিতে বিশ্বকাপের ঘাঁটি করেছে ইংল্যান্ড। সেখানেই অনুশীলন করছেন ইংল্যান্ডের ফুটবলারেরা। কানসাস সিটি থেকে যাতায়াত করে ম্যাচ খেলবেন তাঁরা। প্রথম ম্যাচের আগে সেখানে পৌঁছোনোর কথা ছিল অনুশীলনের কিছু সরঞ্জাম। তার মধ্যে কিছু জিনিস রাস্তায় চুরি হয়ে যায় বলে অভিযোগ। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায়, মিসৌরির সয়োপ সকার ভিলেজে যাওয়ার পথে গাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি যায় অনুশীলনের বল, ফুটবলারদের বুট-সব বেশ কিছু জিনিস। ক্ষতির পরিমাণ ঠিক কত, তা জানায়নি এফএ।

প্রতিযোগিতা শুরুর আগে ফ্লরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড। সেখান থেকেই সরঞ্জামগুলি পাঠানো হয়েছিল কানসাস সিটির ঘাঁটিতে। দল পৌঁছোনোর আগেই সব সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই পরিস্থিতিতে এফএ কর্তারা সময় নষ্ট করতে চাননি। নতুন করে সব ব্যবস্থা করা হয়।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হ্যারি কেন এবং জুড বেলিংহ্যামের জুতো পাওয়া যায়নি। অনুশীলনের বেশ কিছু বল, ম্যাসাজ টেবিল, হোয়াইট বোর্ড, বিশ্লেষণ সামগ্রী এবং প্রয়োজনী জিনিস পাওয়া যায়নি। এর ফলে প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায় পড়ে ইংল্যান্ড শিবির। এই ঘটনায় হতাশ হয়ে পড়েন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। যদিও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ইংল্যান্ড শিবিরে।

Advertisement
আরও পড়ুন