Terry Venables

চলে গেলেন ভেনাবল্‌স

শনিবার জীবনাবসান হয়েছে ইংল্যান্ড দলের প্রাক্তন ম্যানেজার টেরি ভেনাবল্‌সের। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ০৫:৫২
An image of Terry Venables

বিদায়: ভেনাবল্‌সের মৃত্যুতে মূহ্যমান ফুটবলমহল। —ফাইল চিত্র।

দীর্ঘ অসুস্থতার পরে শনিবার জীবনাবসান হয়েছে ইংল্যান্ড দলের প্রাক্তন ম্যানেজার টেরি ভেনাবল্‌সের। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন তিনি। ঘরের মাঠে ১৯৯৬ সালের ইউরোর শেষ চারে পৌঁছেছিল ইংল্যান্ড।

রবিবার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমরা এক অসাধারণ স্বামী এবং স্নেহশীল বাবাকে হারালাম। তাঁর মৃত্যুতে আমরা ভেঙে পড়েছি।’’

ইংল্যান্ডের জার্সিতে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন ভেনাবল্‌স। ক্লাব ফুটবলে চেলসি, টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেন। ম্যানেজার হিসেবে বার্সেলোনার দেন লা লিগা খেতাব। পরে ম্যানেজার হিসেবেব টটেনহ্যামকে দেন এফএ কাপ।

আরও পড়ুন