FIFA World Cup 2026

হ্যাটট্রিক করেও নরওয়ে ম্যাচকে সেরা বাছলেন না দেম্বেলে, অন্য দুই ম্যাচের কথা ফরাসি তারকার মুখে

শুক্রবার রাতে নরওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন। কিলিয়ান এমবাপেকে ছাপিয়ে নায়ক হয়েছেন। তবু নরওয়ের বিরুদ্ধে পারফরম্যান্সকে নিজের সেরা বলে মনে করছেন না উসমান দেম্বেলে। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২৩:১৬
football

উসমান দেম্বেলে। ছবি: রয়টার্স।

শুক্রবার রাতে নরওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে যাবতীয় নজর কেড়ে নিয়েছেন তিনি। কিলিয়ান এমবাপেকে ছাপিয়ে নিজেই নায়ক হয়ে উঠেছেন। তবু নরওয়ের বিরুদ্ধে পারফরম্যান্সকে নিজের সেরা বলে মনে করছেন না উসমান দেম্বেলে। তাঁর মতে, গ্রুপের বাকি দু’টি ম্যাচে এর চেয়েও ভাল খেলেছেন তিনি।

Advertisement

১৯৯৪-এ ওলেগ সালেঙ্কোর পর প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের প্রথমার্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও তাঁর নামের পাশে। সেই দেম্বেলে বলেছেন, “আমি খুশি। নজির গড়েছি। আমার কাছে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভাল খেলেছি, তবে সেনেগাল এবং ইরাক ম্যাচে আরও বেশি প্রভাব ফেলতে পেয়েছিলাম। আপাতত আমাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে। নতুন কিছু আসতে চলেছে।”

নরওয়ে ম্যাচ নিয়ে দেম্বেলে আরও বলেছেন, “গ্রুপে সকলের আগে শেষ করার জন্য এই ম্যাচে জেতাটা দরকার ছিল। আমরা সব ম্যাচ জিততে চাই। কারণ আগামী দিনে যে সব ম্যাচ রয়েছে সেগুলো অনেক কঠিন হবে। মাঠেই হোক বা রিজ়ার্ভ বেঞ্চে, ভাল ফুটবলার আমাদের দলে রয়েছে। একে অপরের সঙ্গে কথা বলে কৌশল ঠিক করি আমরা। একে অপরকে ভাল বুঝতেও পারি।”

ইরাকের বিরুদ্ধেও গোল করেছিলেন দেম্বেলে। তিনি জাঁ ফতেন এবং এমবাপের পর তৃতীয় ফরাসি ফুটবলার হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন। দেম্বেলের প্রথম গোলটির ক্ষেত্রে ১১ জনই কোনও না কোনও ভাবে যুক্ত ছিলেন। ফ্রান্স-নরওয়ে ম্যাচের আগে এই বিশ্বকাপে হওয়া ১৮২টি গোলের মধ্যে প্রথম বার এই ঘটনা দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন