Indian Football

Surajit Sengupta: ভেন্টিলেশনেই সুরজিৎ, নিয়ন্ত্রণে রক্তচাপ, নতুন করে কোনও সমস্যা হয়নি

করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসযন্ত্রের সমস্যাও ছিল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৮
২৩ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি সুরজিৎ

২৩ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি সুরজিৎ ফাইল চিত্র

এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর শরীরে নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি।

শনিবার হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক রয়েছে।

Advertisement

চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। বিশেষজ্ঞেরা তাঁকে সবসময় পর্যবেক্ষণে রাখছেন।

করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসযন্ত্রের সমস্যাও ছিল। শারীরিক সমস্যার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন