match fixing

ভারতীয় ফুটবলে আবার ম্যাচ গড়াপেটা? অদ্ভুত গোল দেখে শুরু জল্পনা

দু’টি আত্মঘাতী গোল। আর তা নিয়েই ভারতীয় ফুটবলে আবার গড়াপেটার জল্পনা শুরু হল। একটি ম্যাচে একটি দলের দুই ফুটবলার এমন দু’টি আত্মঘাতী গোল করেছেন যা সাধারণত ফুটবলে দেখতে পাওয়া যায় না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৩
football

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দু’টি আত্মঘাতী গোল। আর তা নিয়েই ভারতীয় ফুটবলে আবার গড়াপেটার জল্পনা শুরু হল। দিল্লি প্রিমিয়ার লিগের একটি ম্যাচে একটি দলের দুই ফুটবলার এমন দু’টি আত্মঘাতী গোল করেছেন যা সাধারণত ফুটবলে দেখতে পাওয়া যায় না। সেটা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

Advertisement

এই লিগ চালায় দিল্লি ফুটবল সংস্থা। আহবাব এফসি এবং রেঞ্জার্স এসসি-র খেলা ছিল। সেই ম্যাচের শেষ ১০ মিনিটে রেঞ্জার্সের দু’টি আত্মঘাতী গোল হয়। সেই গোল দু’টির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আপাতদৃষ্টিতে দেখে মনে হয়েছে, বিপক্ষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই দু’টি গোল করা হয়েছে।

দু’টি ক্ষেত্রেই রেঞ্জার্সের দুই ফুটবলার নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে বল নিজেদেরই গোলে ঠেলে দিয়েছেন। এমন সময় সেই কাজ করেছেন, যখন গোলকিপার নিজের জায়গাতেই ছিলেন না। গোলগুলির সময় বিপক্ষ দলের কোনও চাপও ছিল না। আহবাব এফসি তিন গোলে এগিয়ে থাকার সময় গোল দু’টি করা হয়।

মিনার্ভা পঞ্জাব দলের কর্ণধার রঞ্জিত বজাজ প্রথম গড়াপেটার প্রসঙ্গ আনেন। এক্স হ্যান্ডেলে গোলদু’টির ছবি পোস্ট করে লেখেছেন, “জানুয়ারির মাঝামাঝিই গড়াপেটার কথা বলেছিলাম। কেউ কিছু করেনি। আজ আবার আমি সঠিক প্রমাণিত হলাম। কেউ আর লুকোছাপা করে কিছু করছে না। কিছু ক্লাবের মালিক ফুটবলকে শেষ করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। এখনই ব্যবস্থা নেওয়া দরকার।” নিজের পোস্টে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএসএল, এআইএফএফ-কেও ‘ট্যাগ’ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন