সরাসরি
FIFA World Cup 2026

বিরতিতে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা, কাবো ভার্দের রক্ষণ ভেঙে দুর্দান্ত গোল মেসির, প্রশংসা প্রাপ্য লিসান্দ্রোরও

বিশ্বকাপের নকআউটে প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। তাদের সামনে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ কাবো ভার্দে। মেসিরা কি সহজেই জিতবেন? নাকি চমকে দেবে কাবো ভার্দে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৪:২০
football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৪:২১ key status

প্রথমার্ধ শেষ

আর কোনও গোল করতে পারল না আর্জেন্টিনা। যদিও কিছু সুযোগ তৈরি করেছিল। এঞ্জোর একটি শট বাঁচান ভোজ়িনহা। দাপট রয়েছে আর্জেন্টিনারই।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৪:১৪ key status

৪২’ মেসির নজির

বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসাবে ৩০টি ম্যাচ খেলে ফেললেন মেসি। এই নজির আর কারও নেই। সর্বোচ্চ ম্যাচ খেলার নজির আগেই করেছেন তিনি। পাশাপাশি গোলও হয়ে গেল ২০টি। বিশ্বকাপে টানা আটটি ম্যাচে গোল করলেন তিনি। এ বার বিশ্বকাপে সাতটি গোল হয়ে গেল। 

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৪:১০ key status

৩৯’ কাবোর খেলায় বদল

গোল হজম করার পর থেকে কাবোর খেলায় বদল এসেছে। তাদের আর সে ভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে না। কিছুটা নীচে নেমে এসে রক্ষণ করছেন ফুটবলারেরা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৪:০১ key status

২৯’ গো-ও-ও-ও-ও-ও-ল মেসি-ই-ই-ই-ই-ই

অসাধারণ বললেও কম বলা হয়। গোল এবং পাস দুটিই দুর্দান্ত। মাঝমাঠ থেকে বাঁ পায়ে বল তুলে দিয়েছিলেন লিসান্দ্রো। বাঁ পায়ে বল রিসিভ করেই চকিতে শট মারলেন মেসি। প্রথম বার থেকে গোল হজম ভোজ়িনহার।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:৫৬ key status

২৪’ কাবো ভার্দে সুযোগই দিচ্ছে না

মেসিরা আপ্রাণ চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছেন না। কাবো ভার্দে রক্ষণ জমাট রেখেছে। ফাঁক পাওয়া যাচ্ছে না বল পাস দেওয়ার।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:৫০ key status

১৯’ পেনাল্টির আবেদন নাকচ

মোলিনাকে ফেলে দেওয়া হয়েছিল বক্সে। আর্জেন্টিনা আবেদন করলেও লাভ হয়নি। পরের মুহূর্তে মেসি বক্সের বাইরে একটি ফ্রিকিক পান। তাঁর শট যায় গোলকিপার ভোজ়িনহার হাতে।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:৪৩ key status

১০’ বলের নিয়ন্ত্রণ মেসিদের পায়ে

আর্জেন্টিনা বল ছাড়ছেই না। তাদের পায়েই ঘোরাফেরা করছে বল। কিন্তু কাবো ভার্দের গোলমুখ এখনও খুলতে পারেনি তারা।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:৩১ key status

ম্যাচ শুরু

জাতীয় সঙ্গীতের পর শুরু দু’দলের ম্যাচ।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:২৮ key status

মেসির ৬ গোল

সোনার বুট পাওয়ার দৌড়ে রয়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:২৭ key status

দুই অপরাজিত দলের লড়াই

বিশ্বকাপে এখনও পর্যন্ত আর্জেন্টিনা এবং কাবো ভার্দে একটিও ম্যাচে হারেনি। কাবো তিনটি ম্যাচেই ড্র করেছে। আর্জেন্টিনা তিনটি ম্যাচই জিতেছে।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:২৩ key status

১০০তম ম্যাচ স্কালোনির

আর্জেন্টিনার কোচ হিসাবে সেঞ্চুরি করতে চলেছেন লিয়োনেল স্কালোনি। কোচ হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে দায়িত্বে থাকবেন। 

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:২৩ key status

আর্জেন্টিনার প্রথম একাদশ

এমিলিয়ানো, মোলিনা, রোমেরো, লিসান্দ্রো, মেদিনা, দি পল, ফার্নান্দেজ়, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাউতারো।

timer শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:২১ key status

কাবো ভার্দের প্রথম একাদশ

ভোজ়িনহা, বোর্জেস, লোপেস, পিনা, কাবরাল, সিডনি, দেরস দুয়ার্তে, লারস দুয়ার্তে, মেন্দেস, কোস্তা, মোরেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন