Neymar

১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ! নেমারকে ছেড়েই দিল আল হিলাল, ছোটবেলার ক্লাবে প্রত্যাবর্তন?

১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল নেমারকে। সেই ফুটবলারকে এ বার ছেড়েই দিল আল হিলাল। হয়তো পুরনো ক্লাব স্যান্টসে ফিরবেন ব্রাজিলের তারকা ফুটবলার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬
Neymar

নেমার। —ফাইল চিত্র।

সৌদি আরবেরে ক্লাবে সই করার পর থেকেই চোটের কারণে ভুগছিলেন নেমার। ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই নেমারকে এ বার ছেড়েই দিল আল হিলাল। হয়তো পুরনো ক্লাব স্যান্টসে ফিরবেন ব্রাজিলের তারকা ফুটবলার।

Advertisement

মঙ্গলবার আল হিলালের পক্ষ থেকে জানানো হয়, “নেমার এবং আল হিলাল দু’পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করল। ক্লাবের জন্য নেমার যা করেছে, সেটার জন্য ধন্যবাদ। আগামী দিনে আরও সাফল্য পাক নেমার।”

২০২৩ সালে আল হিলালে সই করেছিলেন নেমার। সেই মরসুমে তাঁর বেতন ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯০ কোটি টাকা। কিন্তু গোটা মরসুমে মাত্র ৪২ মিনিট খেলেছিলেন তিনি। বাকি সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল। অর্থাৎ, প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার হয়েছিল নেমারের।

এর আগে প্যারিস সঁ জরমঁ-এ খেলতেন নেমার। সেই ক্লাবে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু তার মাঝেই আল হিলালে যোগ দিয়েছিলেন। নেমারের সঙ্গে দু’বছরের চুক্তি করেছিল সৌদির ক্লাব। কিন্তু সেই চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়লেন ব্রাজিলীয়। শোনা গিয়েছে, নেমারের ছোটবেলার ক্লাব স্যান্টসের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরনো ক্লাবে সই করতে পারেন তিনি।

Advertisement
আরও পড়ুন