FIFA World Cup 2026

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড, ফিফার নতুন নিয়মে বিশ্বকাপে শাস্তি পেয়ে মুখ খুললেন সেই ফুটবলার

বিশ্বকাপে ফিফা একাধিক নতুন নিয়ম চালু করেছে। তার একটি হল, মুখ ঢেকে কোনও কথা বললেই লাল কার্ড দেখানো হবে। সম্প্রতি সেই নিয়মে শাস্তি পেয়েছেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমিরন। সেই ঘটনার পর মুখ খুলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৯:২৩
আলমিরনকে (মাঝে) লাল কার্ড দেখানোর মুহূর্ত।

আলমিরনকে (মাঝে) লাল কার্ড দেখানোর মুহূর্ত। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে ফিফা একাধিক নতুন নিয়ম চালু করেছে। তার একটি হল, মুখ ঢেকে কোনও কথা বললেই লাল কার্ড দেখানো হবে। সম্প্রতি সেই নিয়মে শাস্তি পেয়েছেন প্যারাগুয়ের ফুটবলার মিগুয়েল আলমিরন। সেই ঘটনার পর মুখ খুলেছেন তিনি।

Advertisement

তুরস্কের বিরুদ্ধে ম্যাচে মুখ ঢেকে কথা বলার কারণে প্রথমার্ধেই লাল কার্ড দেখানো হয়েছিল আলমিরনকে। দীর্ঘ সময় ১০ জনে খেলেও তুরস্ককে হারিয়ে দেয় প্যারাগুয়ে। সমাজমাধ্যমে আলমিরন লেখেন, “সতীর্থদের পরিশ্রমকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিটা বলের জন্য নিজের সেরাটা দিয়েছে ওরা। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। সকলকে ধন্যবাদ।” জয়ের পর সতীর্থদের উল্লাসের একটি ছবি পোস্ট করে তার সঙ্গে এই বার্তা লিখেছেন আলমিরন।

তবে শাস্তি মোটেই কম হবে না তাঁর। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে মাঠের বাইরেই থাকতে হবে আলমিরনকে। তিনি মুখ ঢেকে ঠিক কী কথা বলেছিলেন তা অবশ্য প্রকাশ্যে আসেনি। রেফারি ম্যাচ রিপোর্টে কিছু লিখেছেন কি না সেটাও জানা নেই কারও।

তুরস্কের মার্ত মুলদুরের পাশ দিয়ে যাওয়ার সময় মুখে হাত ঢেকে কিছু কথা বলেন আলমিরন। সঙ্গে সঙ্গে সেই ফুটবলার ছুটে গিয়ে অভিযোগ জানান। ভার-এর সঙ্গে কিছু পরামর্শ করার পর লাল কার্ড দেখানো হয় আলমিরনকে।

Advertisement
আরও পড়ুন