UEFA Euro 2024

গোলের ঝড় স্পেনের, জয় ইটালি-বেলজিয়ামেরও

মঙ্গলবার স্পেনের হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। বাকি পাঁচ গোলদাতা গাভি, মিকেল মেরিনো, জোসেলু এবং আলেক্স বায়েনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১৬
An image of football

—প্রতীকী চিত্র।

ইউরো যোগ্যতা অর্জন পর্বে চলছে স্পেনের গোলের ঝড়। গত শুক্রবার জর্জিয়ার বিরুদ্ধে জয় এসেছিল ৭-১ গোলে। মঙ্গলবার সাইপ্রাসের বিরুদ্ধে স্পেন জিতল ৬-০ গোলে। অন্য ম্যাচে বেলজিয়াম ৫-০ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। ইটালি ২-১ গোলে হারায় ইউক্রেনকে। নরওয়ে ২-১ গোলে জিতেছে জর্জিয়ার বিরুদ্ধে। গোল পেয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড।

মঙ্গলবার স্পেনের হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। বাকি পাঁচ গোলদাতা গাভি, মিকেল মেরিনো, জোসেলু এবং আলেক্স বায়েনা। গ্রুপ ‘এ’তে চার ম্যাচে নয় পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে স্পেন।

মঙ্গলবার ইউক্রেন হেরে যায় ইটালির বিরুদ্ধে। জোড়া গোল ডেভিড ফ্রাত্তেসির। জর্জিয়ার বিরুদ্ধে নরওয়ের জার্সিতে আর্লিং হালান্ড গোল করেন। দ্বিতীয় গোল মার্তিন ওডেগার্ডের।

আরও পড়ুন