Cristiano Ronaldo

Cristiano Ronaldo: ১০৯টি গোলের মধ্যে রোনাল্ডো সব চেয়ে বেশি বল ঢুকিয়েছেন কোন দেশের জালে?

ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালেই আন্তর্জাতিক মঞ্চে সব চেয়ে বেশি গোলের মালিক হওয়ার সুযোগ রোনাল্ডোর সামনে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৮:০১
এ বারের ইউরো কাপে এখনও অবধি ৫টি গোল করেছেন রোনাল্ডো।

এ বারের ইউরো কাপে এখনও অবধি ৫টি গোল করেছেন রোনাল্ডো। ছবি: রয়টার্স

আলি দায়িকে ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি গোলের মালিক এখন এই দুই ফুটবলার। ইউরো কাপে পরের ম্যাচে গোল করে সেই রেকর্ড একক ভাবে নিজের দখলে করার সুযোগ রয়েছে রোনাল্ডোর কাছে। তবে দেখে নেওয়া যাক ১০৯টি গোল এসেছে কোন কোন দেশের বিরুদ্ধে।

রোনাল্ডো সব চেয়ে বেশি গোল করেছেন সুইডেন এবং লিথুয়ানিয়ার বিরুদ্ধে। এই দুই দেশের বিরুদ্ধে ৭টি করে গোল রয়েছে তাঁর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আছে ৪টি গোল। এই মুহূর্তে ফুটবল বিশ্বের এক নম্বর দেশ বেলজিয়ামের বিরুদ্ধে ৩টি গোল করেছেন রোনাল্ডো। ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালেই সুযোগ রয়েছে এই সংখ্যা বাড়িয়ে নেওয়ার। রাশিয়া, স্পেন, সুইৎজারল্যান্ডের মতো দেশের বিরুদ্ধেও ৩টি করে গোল করেছেন তিনি।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে ২০০৪ সালে প্রথম গোল করেন রোনাল্ডো। গ্রিসের বিরুদ্ধে ইউরো কাপে সেই গোল করেন তিনি। এ বারের ইউরো কাপে এখনও অবধি ৫টি গোল করেছেন রোনাল্ডো। হাঙ্গেরির বিরুদ্ধে দুটো, জার্মানির বিরুদ্ধে একটা এবং ফ্রান্সের বিরুদ্ধে দুটো গোল করেন তিনি।

দেখে নেওয়া যাক ১০৯টি গোল এসেছে কোন কোন দেশের বিরুদ্ধে।

দেখে নেওয়া যাক ১০৯টি গোল এসেছে কোন কোন দেশের বিরুদ্ধে। গ্রাফিক: শৌভিক দেবনাথ

রোনাল্ডোর গোল রয়েছে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধেও। তবে জিততে পারেননি সেই ম্যাচ। মেসির গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। জার্মানি, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়ার মতো দেশের বিরুদ্ধে একটি করে গোল করেছেন রোনাল্ডো।

Advertisement
আরও পড়ুন