Copa America 2021

Lionel Messi: পর পর চারটে বিশ্বকাপ জিতলেও মারাদোনাকে ছুঁতে পারবে না মেসি, মত প্রাক্তন বিশ্বকাপজয়ীর

কিছুদিন আগেই দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছেন লিয়োনেল মেসি। তাঁর নেতৃত্বে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ২০:৫০
সম্প্রতি কোপা জিতেছেন মেসি।

সম্প্রতি কোপা জিতেছেন মেসি। ছবি টুইটার

কিছুদিন আগেই দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছেন লিয়োনেল মেসি। তাঁর নেতৃত্বে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।

তবে এতকিছু সত্ত্বেও তাঁর দেশের কোনও কোনও মানুষকে তিনি খুশি করতে পারছেন না। এক প্রাক্তন ফুটবলার বলেই দিলেন, মেসি পরপর চার বার বিশ্বকাপ জিতলেও মারাদোনার ধারেকাছে আসতে পারবেন না।

Advertisement

১৯৭৮-এ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মারিয়ো কেম্পেস। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “মেসির দুর্ভাগ্য যে ওকে প্রতিনিয়ত মারাদোনার সঙ্গে তুলনা করা হয়। দিয়েগোকে ছাপিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যে ভালবাসা গোটা বিশ্বজুড়ে ও পেয়েছে তার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না।”

কেম্পেসের সংযোজন, “মেসি যদি মারাদোনাকে ছাপিয়ে যেতে চায়, তাহলে সেটা কোনও দিনই সম্ভব হবে না। ও যদি টানা চারটে বিশ্বকাপ জেতে তাহলেও নয়। মনে রাখবেন, ও কিন্তু এখনও বিশ্বকাপ জেতেনি। যতগুলি খেতাব জিতুক বা যে ক’টা ম্যাচে জিতুক, দিয়েগো যা করেছে তার সঙ্গে কোনও দিনই তুলনা চলে না।”

Advertisement
আরও পড়ুন