Lalramchullova

মহমেডানেই সই করলেন ডিফেন্ডার চুলোভা

আনন্দবাজার অনলাইনে শুক্রবারই খবর প্রকাশিত হয়েছিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ২১:০৭
লালরামচুলোভা।

লালরামচুলোভা। ফাইল ছবি

মহমেডানেই সই করলেন লালরাম চুলোভা। আনন্দবাজার অনলাইনে শুক্রবারই খবর প্রকাশিত হয়েছিল, চুলোভাকে সই করাচ্ছে মহমেডান। শনিবার ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে তাঁর সই করার খবর জানানো হয়।

২০১৬-১৭ মরসুমের আই লিগে আইজল এফসি-র হয়ে নজর কাড়েন এই ডিফেন্ডার। এরপর দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেন তিনি। ২০১৭-১৮ মরসুমে ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়। ২০১৯-২০ মরসুমে তিনি মোহনবাগানে সই করেন এবং আই লিগ চ্যাম্পিয়ন হন। কিন্তু মোহনবাগানের প্রথম দলে সুযোগ পাচ্ছিলেন না। ফলে পরের বছর আবার ইস্টবেঙ্গলে ফিরে আসেন। কিন্তু হাঁটুর চোটের জন্য গোটা মরসুম মাঠের বাইরেই কাটাতে হয় তাঁকে। এ বার তাঁকে সই করালো মহমেডান।

Advertisement

মহমেডান সচিব দানিশ ইকবাল ক্লাবের ওয়েব সাইটে জানিয়েছেন, ‘‘আমরা দলে গভীরতা আনতে চাইছি। সেই জায়গায় চুলোভা দলকে অনেকটাই সাহায্য করবে। ওর অভিজ্ঞতাও দলের কাজে লাগবে।’’

Advertisement
আরও পড়ুন