New Zealand

Chris Cairns: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্রিস কেয়ার্ন্স, রয়েছেন লাইফ সাপোর্টে

হাসপাতালে ভর্তি করা হল ক্রিস কেয়ার্ন্সকে। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৫:৩১
ক্রিস কেয়ার্ন্স।

ক্রিস কেয়ার্ন্স। —ফাইল চিত্র

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে ভর্তি করা হল ক্রিস কেয়ার্ন্সকে। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

৫১ বছরের প্রাক্তন ক্রিকেটারের হৃদযন্ত্রে সমস্যা ছিল। হঠাৎ সমস্যা এতটাই বেড়ে গিয়েছে যে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার এক হাসপাতালে ভর্তি রয়েছেন কেয়ার্ন্স। বেশ কিছু অস্ত্রোপচারও করা হয় তাঁর। গত সপ্তাহে ক্যানবেরাতে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে কেয়ার্ন্সের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানানো হচ্ছে। সেই জন্য এই বিষয় কোনও বক্তব্য রাখা হবে না।

Advertisement

নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন কেয়ার্ন্স। দুটি টি২০ ম্যাচও খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে কিউই অলরাউন্ডারের সংগ্রহ ৮২৭৩ রান এবং ৪২০টি উইকেট। টেস্টে পাঁচটি এবং একদিনের ক্রিকেটে চারটি শতরান রয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন