PV Sindhu

দুবাইয়ে আটকে সিন্ধু, অল ইংল্যান্ড খেলতে যাওয়ার আগে সমস্যায় ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়, বাংলাদেশের রহিম আটকে সৌদিতে

অল ইংল্যান্ড ওপেন খেলতে যাওয়ার আগে সমস্যায় পড়লেন পি ভি সিন্ধু। দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি। ইরানের হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমা। ফলে ইংল্যান্ডগামী বিমান ধরতে পারছেন না সিন্ধু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১
পি ভি সিন্ধু।

পি ভি সিন্ধু। ছবি: পিটিআই।

অল ইংল্যান্ড ওপেন খেলতে যাওয়ার আগে সমস্যায় পড়লেন পি ভি সিন্ধু। দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি। ইরানের হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিক আকাশসীমা। ফলে ইংল্যান্ডগামী বিমান ধরতে পারছেন না সিন্ধু। কবে বিমান ছাড়বে তা-ও জানা যাচ্ছে না।

Advertisement

মঙ্গলবার থেকে শুরু অল ইংল্যান্ড ওপেন। তার আগে ভারত থেকে দুবাই হয়ে ইংল্যান্ডের বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। শনিবার দুবাই পৌঁছনোর পরেই সে দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। সব বিমানও বাতিল করে দেওয়া হয়েছে। পর্যটকদের অনুরোধ করা হয়েছে দুবাইগামী বিমান এড়িয়ে চলতে। কিন্তু সিন্ধুর সূচি পূর্বনির্ধারিত থাকায় বিমান বদলানো সম্ভব হয়নি।

এ দিন সিন্ধু সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দুবাই বিমানবন্দরে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। প্রত্যেকেই উৎকণ্ঠায়। সিন্ধু লিখেছেন, “পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সমস্ত বিমান বাতিল।” সিন্ধুর ছবি দেখে অনেকেই চিন্তায় পড়েছেন। বিমান ছাড়তে দেরি হলে প্রস্তুতিও বিঘ্ন ঘটবে।

ভারতের বাস্কেটবল দলও সমস্যায় পড়েছে। তারা দোহায় আটকে গিয়েছে। বাস্কেটবল বিশ্বকাপের এশীয় যোগ্যতা অর্জন পর্ব খেলতে তারা দোহায় গিয়েছিল। সেখান থেকে ভারতে ফিরতে পারছে না দল। ভারতীয় বাস্কেটবল সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও সমস্যায় পড়েছেন। দু’দিন আগে মক্কায় হজ করতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে সমস্যায় পড়েছেন। দুবাই হয়ে ফেরার কথা ছিল। এখন দেশে ফেরার কোনও বিমান নেই। ফলে জেড্ডায় আটকে পড়েছেন তিনি। নিজেই সমাজমাধ্যমে সে কথা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন