SC East Bengal

SC East Bengal: গোল করলেন আমির দেরভিসেভিচ, সালগাওকরকে হারাল এসসি ইস্টবেঙ্গল

ম্যাচের ছয় মিনিটেই পেনাল্টি কিক থেকে গোল করেন লাল-হলুদ মিডফিল্ডার আমির দেরভিসেভিচ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৩:৫৬
এসসি ইস্টবেঙ্গলের জয়।

এসসি ইস্টবেঙ্গলের জয়। ছবি: টুইটার থেকে

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগাওকরের বিরুদ্ধে ২-০ গোলে জিতল এসসি ইস্টবেঙ্গল। গোয়ার ডন বস্কো মাঠে শনিবার সকালে প্রস্তুতি ম্যাচে জিতল এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার ভাস্কো স্পোর্টস ক্লাবকে হারিয়েছিল তারা।

ম্যাচের ছয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন লাল-হলুদ মিডফিল্ডার আমির দেরভিসেভিচ। পেনাল্টি আদায় করেন আরেক বিদেশি টমিস্লাভ মার্সেলো। সালগাওকরের বিরুদ্ধে দুই বিদেশিকে মাঠে নামান ম্যানুয়েল দিয়াজ।

Advertisement

দ্বিতীয়ার্ধে আমিরের জায়গায় নেমে ব্যবধান বাড়ান সৌরভ দাস। নামার তিন মিনিটের মধ্যে গোল করেন সৌরভ। ৬৫ মিনিটে প্রায় একক দক্ষতায় গোল করেন তিনি।

বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন হীরা মন্ডল, আঙ্গুসানারা। তবে ব্যবধান আর বাড়েনি।

Advertisement
আরও পড়ুন