Mahmudullah

T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের ঘুম উড়েছে, অত্যন্ত উদ্বিগ্ন অধিনায়ক মাহমুদুল্লা

টি ২০ বিশ্বকাপের ম্যাচে ১৪১ রান তাড়া করতে না পেরে স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। দলের ব্যাটিং নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১৫:৪৮
মাহমুদুল্লা

মাহমুদুল্লা ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গভীর চিন্তায় বাংলাদেশের ক্রিকেট। অধিনায়ক মাহমুদুল্লা দলের ব্যাটিং নিয়ে অত্যন্ত চিন্তিত।

রবিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ১৪১ রান তাড়া করতে না পেরে স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের পরে মাহমুদুল্লা বলেন, ‘‘আমি অত্যন্ত হতাশ। আমাদের ব্যাটিং অবশ্যই চিন্তার বিষয়। আমাদের অনেক ভাল ব্যাট করতে হবে। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আমাদের ব্যাটিং লাইন-আপের গভীরতা খুব বেশি। মহম্মদ সইফুদ্দিন ন’ নম্বরে ব্যাট করতে নামে। তবু দলে কিছু বদল আনতে হতে পারে।’’

Advertisement

১৪১ রানও তাড়া করতে পারেনি বাংলাদেশ। তাদের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। মাহমুদুল্লা বলেন, ‘‘আমরা ইচ্ছা করে মন্থর ব্যাটিং করিনি। আমরা চার-ছয় মারতে পারিনি। পরের ম্যাচে ভাল ব্যাট করতে হবে। যেহেতু আমরা হেরেছি, তাই অনেক প্রশ্ন উঠবে। সোজা কথা হল, আমরা ভাল ব্যাট করতে পারিনি। কিন্তু টি২০ ক্রিকেটে দল হিসেবে আমরা খুব ভাল। আমাদের জেতার ক্ষমতা আছে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই আমরা জিতব।’’

যা বললেন মাহমুদুল্লা

যা বললেন মাহমুদুল্লা গ্রাফিক- সৌভিক দেবনাথ

বাংলাদেশের ব্যাটিং দাঁড়িয়ে আছে তিন সিনিয়র মাহমুদুল্লা, শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের উপর। তিন জনেই দ্রুত রান তুলতে গিয়ে সমস্যায় পড়েন। মহমুদুল্লা (২২ বলে ২২) এবং মুশফিকুর (৩৬ বলে ৩৮) তবু ১০০-র উপর স্ট্রাইক রেট রেখে ব্যাট করেন। কিন্তু শাকিব (২৮ বলে ২০) কোনও মতে ৭০-এর উপর স্ট্রাইক রেটে পৌঁছন।

মাহমুদুল্লা বলেন, ‘‘আমরা পাওয়ার প্লে-তে রান করতে পারিনি। ১৪০ রান তাড়া করতে গেলে শুরুটা ভাল হওয়া দরকার। উইকেট ভাল হওয়া সত্ত্বেও মাঝের ওভারগুলোতে আমরা ভাল ব্যাট করতে পারিনি। আমরা অনেক ভুল করেছি। ওদের স্পিনারদের বিরুদ্ধে কয়েকটা বড় ওভার পেলে আমাদের রান রেট বাড়ত। কিন্তু মাঝের ওভারগুলোয় পরপর উইকেট পড়ায় আমরা সেটা করতে পারিনি।’’

Advertisement
আরও পড়ুন