Viral

Viral: মজার রান আউট সার্থক কোহলী, দেখুন ভিডিয়ো

ধীরে ধীরে বল আসছে দেখে নন স্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা সার্থক কোহলী ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে যান। তাতেই ঘটে বিপদ। রান আউট হন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৯:৫২
এই সেই রান আউট

এই সেই রান আউট টুইটার

বল ব্যাটসম্যানকে ছাড়িয়ে উইকেটরক্ষকের হাতে। ছুড়ে নয়, বল গড়িয়ে দিলেন বোলারের দিকে। ধীরে ধীরে বল আসছে দেখে নন স্ট্রাইকারে দাঁড়িয়ে থাকা সার্থক কোহলী ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে যান। তাতেই ঘটে বিপদ। বল এসে লাগে উইকেটে। সেই সময় ক্রিজের বাইরে কোহলী।

ইংল্যান্ডের রেইনহ্যাম সিসি-র বিরুদ্ধে ব্যাট করছিল এপিং সিসি। তাদের ইনিংসের ৪৪তম ওভারে বল করতে আসেন বেন লিটল। ব্যাটসম্যান ফ্লিক করার চেষ্টা করলেও বলের নাগাল পাননি। বল চলে যায় উইকেটরক্ষক রাজ হোথির হাতে। আর তারপরেই ঘটে এই বিপত্তি।

Advertisement

৭৮ বলে ৪৮ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলীই। তাঁর এই রান আউটের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

প্রথমে ব্যাট করে এপিং সিসি করে ১৭১ রান। সেই রান তাড়া করতে নেমে রেইনহ্যাম সিসি ৭৫ রান করেই থেমে যায়। কোহলী দুর্ভাগ্যজনক ভাবে আউট হলেও ম্যাচ জিতে নেয় তাঁর দল।

Advertisement
আরও পড়ুন