FIFA World Cup 2026 Winner Prediction

ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল? ‘ফাঁস’ হয়ে গেল খেলা শুরুর আগেই! দ্বিতীয় স্থানে কে, প্রকাশ্যে এল তা-ও

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে। অনলাইন এবং অফলাইন মিলিয়ে গত বার ফাইনাল দেখেছিলেন ৫০ কোটি দর্শক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৭:২৫
Who will win World Cup 2026? Opta Supercomputer Names the Most Likely Champion

ছবি: ফাইল থেকে।

বিশ্ব জুড়ে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বারই প্রথম বার ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা। ফলে অনেক বেশি দেশের ফুটবলার বিশ্বকাপে খেলতে পারছেন। আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে ফিফা।

Advertisement

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে। অনলাইন এবং অফলাইন মিলিয়ে গত বার ফাইনাল দেখেছিলেন ৫০ কোটি দর্শক। তবে ফাইনালে কোন কোন দল খেলবে, তা ‘ফাঁস’ হয়ে গেল বিশ্বকাপ শুরুর অনেক আগেই।

আসলে ফাঁস না। সবই প্রযুক্তির খেলা। অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্পেনের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ভবিষ্যদ্বাণী করেছে। ওই সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, স্পেনের জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। ১৩ শতাংশ সম্ভাবনা নিয়ে ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে। এর পর রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (১১.২ শতাংশ) এবং আর্জেন্টিনা (১০.৪ শতাংশ)। প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ২৫.৬ শতাংশ। ফ্রান্সের ক্ষেত্রে সেই হার ২১.২ শতাংশ।

গত দু’টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে লজ্জাজনক পরিস্থিতির মুখে পড়েছিল জার্মানি। তবে এ বারের আসরে তাদের পরবর্তী ধাপে যাওয়ার বিষয়ে অপটা-র সুপারকম্পিউটার অত্যন্ত আশাবাদী। সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, জার্মানি যদি পরবর্তী পর্বে উন্নীত হয়, তবে নকআউট রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে এমন কোনও দল যারা গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করবে। তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর ক্ষেত্রে ৪৯৫টি ভিন্ন সম্ভাব্য বিন্যাস বা কম্বিনেশন থাকতে পারে, যার প্রতিটিই নকআউট পর্বের সমীকরণে কিছুটা পরিবর্তন আনতে পারে। অপটা-র বিশ্লেষণে সবচেয়ে সম্ভাব্য যে পরিস্থিতিটি উঠে এসেছে, তাতে রাউন্ড অফ ৩২-এ জার্মানির প্রতিপক্ষ হিসাবে প্যারাগুয়েকে দেখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন