BJP Bengal Govt Oath Ceremony

মতুয়াগড়ে ভাল ফলের পুরস্কার! শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় শপথ অশোক কীর্তনিয়ার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মতুয়াদের প্রতিনিধি হয়ে শপথ অশোক কীর্তনিয়ার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:৪২
Advertisement

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম পাঁচ জনের মধ্যে আছেন অশোক কীর্তনিয়া। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বনগাঁ জেলার প্রাক্তন সভাপতি। ২০২১-এর ভোটে, বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ককে হারিয়ে প্রথম বারের জন্য বিধানসভায় যান অশোক। এ বার ২০২১-এর তুলনায় ব্যবধান বেড়েছে ৪ গুণ। ২০২১-এ বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া মুখ না থাকায় সরব হয়েছিলেন অশোক। তবে দল ছাড়েননি। দলও ২০২৬-এর লড়াইয়ে তাঁর উপরেই আস্থা রেখেছিল। বনগাঁ উত্তরের যুদ্ধ জিতে এ বার মন্ত্রিসভায় যাচ্ছেন অশোক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement