Thane Crain Collapse

নির্মাণস্থলে কর্মীদের মাথায় আচমকা ভেঙে পড়ল ক্রেন, মহারাষ্ট্রে মৃত অন্তত ১৭

মঙ্গলবার ভোর রাতে ঠাণের সাহাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিন জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহত বেশ কয়েক জন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
Advertisement

মঙ্গলবার ভোরবেলা মহারাষ্ট্রের ঠাণের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণস্থলে আচমকা ক্রেন ভেঙে পড়ে। সরাসরি ক্রেনের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১৭ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আরও অনেকের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন উদ্ধারকারীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement