বাসন্তীর নফরগঞ্জ পঞ্চায়েতের ২৩৫ নম্বর বুথে এ বার প্রার্থী হয়েছেন সন্ধ্যা মণ্ডল নামে ওই এলাকার বাসিন্দা। রাজ্যে পঞ্চায়েত ভোট শনিবার। তার আগের দিন অর্থাৎ শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সন্ধ্যা। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে বাসন্তীর বিজেপি প্রার্থী রমেশ মাঝিও। সেইসঙ্গে কয়েক জন বিজেপি কর্মীও ভোটের আগের দিন দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে।