Buddha sculpture

বুদ্ধ এলেন কলকাতায়, পুরুলিয়ায় মাটির তলা থেকে উদ্ধার পালযুগের মূর্তি

গত জুলাই মাসে পুরুলিয়ার মানবাজারে মাটির নীচ থেকে উদ্ধার হয়েছিল পাল যুগের এক বুদ্ধমূর্তির মাথা।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৭
Advertisement

এ বছরের ৩১ জুলাই পুরুলিয়ার মানবাজারের এক গ্রামে মাটির নীচ থেকে গৌতম বুদ্ধের একটি প্রাচীন ভাস্কর্যের অংশ পাওয়া গিয়েছিল। খবর পেয়ে জেলা প্রশাসন স্থানীয় পুলিশের মাধ্যমে সেটি উদ্ধার করেছিল। তার পর, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের নির্দেশে পুরুলিয়ার জেলা ম্যাজিস্ট্রেটকে সেটি হস্তান্তর করা হয়। সোমবার সেই মূর্তি পৌঁছল কলকাতায় রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির দফতরে। বিশেষজ্ঞদের বক্তব্য, আপাতদৃষ্টিতে সারনাথ ঘরানার বুদ্ধমূর্তির মতো দেখতে এই ভাস্কর্য সম্ভবত পাল যুগের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement