Pinga Song

‘ও ভোটারগণ, ধনী গরিবের সমান অধিকার’, ভোট হারিয়ে গানেই প্রতিবাদ পিংলার চিত্রকরদের

ঐতিহ্যের পটের গান নিয়ে ঘোরেন দেশ-বিদেশে, পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই পিংলার পটুয়াদের।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:২০
Advertisement

চিত্রকর সমাজের স্বতন্ত্র গড়নের যে ঐতিহ্য, তাই-ই যেন তাঁদের বিপদের কারণ হয়েছে। পৌরাণিক সূত্র বলে, তাঁদের যোগ বিশ্বকর্মার সঙ্গে। এই চিত্রকরদের অনেকেই আবার ইসলাম ধর্মাবলম্বী। ধর্মের মেলবন্ধন, নামের বদল পটুয়া সমাজে সহজাত। এত দিন এই ঐতিহ্য উদ্‌যাপন করেছে গোটা বাংলা। এখন যেন ব্যতিক্রম। এসআইআর-যত নাম কেটেছে, তত মোকাম নড়েছে চিত্রকর সমাজের। নয়াগ্রাম জুড়ে প্রশ্ন, ভোটের খাতায় নাম কাটা গেলে শেষমেশ পেটে টান পড়বে না তো?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement