Covid -19

দৈনিক সংক্রমণে শীর্ষে পশ্চিমবঙ্গ, দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই

স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, দেশ জুড়ে দৈনিক সংক্রমিতের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত ১৬,৬৭৮।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১১:২৯
Advertisement

টানা চার দিন দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ১৮ হাজারের উপরে থাকলেও সোমবার সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটা নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা কমে হল ১৬,৬৭৮। রবিবার এই সংখ্যা ছিল ১৮,২৫৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে নজর রাখলে দেখা যায়, দৈনিক সংক্রমণের তালিকায় কেরল, তামিলনা়ড়ু ও মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২,৯৬২। এর পরে রয়েছে কেরল (২,৮৮৪), মহারাষ্ট্র (২,৫৯১), তামিলনাড়ু(২,৫৩৭) ও কর্নাটক (৯৪২)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৬২৯ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement