Durga Puja 2022

শ্রীরামপুরে গান্ধী ময়দানের পুজোতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ধুনুচি নাচ

প্রতি বছরের মতোই শ্রীরামপুরের গান্ধী ময়দানের পুজোতে দেখা মিলল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নবমীতে ধুনুচি নিয়ে নাচতে দেখা গেল তাঁকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ২১:৪১
Advertisement

হুগলীর শ্রীরামপুরের গান্ধী ময়দানের পুজোতে ধুনুচি হাতে নাচতে দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই পুজোতে প্রতি বছরই যোগ দেন তিনি। অষ্টমীর দিন পুজোর সময় দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে কাঁদতে দেখা যায় তাঁকে। এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত তিনি। পাশাপাশি দক্ষ আইনজীবীও। সপ্তমীতে ঢাক বাজিয়ে ছিলেন তিনি। সাংসদ হওয়ার পর থেকেই এই পুজোতে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন কল্যাণ। শ্রীরামপুরে ৫ ও ৬ এর পল্লিবাসীর এই পুজো এ বারে টুইন টাওয়ার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement