পশ্চিমবঙ্গ সিপিএম-এ বিদ্রোহ। মহম্মদ সেলিমের নেতৃত্বে অনাস্থা। অভিযোগ স্বজনপোষণের। দলকে চিঠি দিয়ে পার্টির সঙ্গে সম্পর্কের ইতি চেয়েছেন প্রতীক-উর-রহমান। খবর নিয়ে শিরোনাম হতেই শোরগোল। হইচই। জল্পনা দীপ্সিতা ধরকে নিয়েও। একান্ত আলাপচারিতায় ছাত্রযুব নেত্রীর সাফ উত্তর, ‘আমার এখনও পর্যন্ত বামপন্থার প্রতি বিশ্বাস টলেনি, আমি বিশ্বাস করি মুক্তিকামী মানুষের আদর্শ।’