নেতাদের জন্য ‘ডিম থেরাপি’, জনরোষের ঢালে আইন কি হাতে তুলে নিচ্ছে জনতা?
তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা বার বার ঘটছে। আইনের চোখে তা কতখানি অপরাধ? খোঁজ নিল আনন্দবাজার ডট কম।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৯:৪১
Advertisement
কেউ বলছেন জনরোষ। কেউ বলছেন নিখাদ রাজনীতি। পালাবদলের রাজ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সামনে আসছে নানা অভিযোগ। তত বাড়ছে ডিম ছোড়ার ঘটনা। আইনের চোখে কি তা দণ্ডনীয়? অভিযুক্তের মানবাধিকারে প্রশ্নটি কি হারিয়ে যাচ্ছে তথাকথিত জনরোষের ডিম-অস্ত্রে?