শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগের দিন, শুক্রবার ডিসিআরসি ক্যাম্প থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটের কালি নিয়ে রাজ্যের বিভিন্ন বুথে পৌঁছলেন ভোটকর্মীরা। কালিম্পং জেলার এসইউএআই স্কুল ও গরুবাথান স্কুলে ডিসিআরসি ক্যাম্প করা হয়েছে। সেখান থেকেই ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ভোট কেন্দ্রে। অন্য দিকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের জন্য ডিসিআরসি ক্যাম্প করা হয়েছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলে। সেখানেও সকাল থেকে চরম ব্যস্ততা।